বাধ্যতামূলক হচ্ছে সেপটিক ট্যাংক ও এসটিপি: প্রতিমন্ত্রী

আপডেট : ১৭ মে ২০২৬, ০৬:৫৪ পিএম

ঢাকার লেকগুলোতে সরাসরি সুয়ারেজের পানি ফেলা যাবে না এবং এখন থেকে নতুন কোনো বাড়ি বা ভবন নির্মাণ করতে হলে সেপটিক ট্যাংক ও এসটিপি (সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট) স্থাপন বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে যেসব পুরনো বাড়ি রয়েছে, সেগুলোতে আগামী দুই বছরের মধ্যে এই ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

রোববার (১৭ মে) সচিবালয়ে রাজধানীর জলাবদ্ধতা নিরসনসংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

বৈঠক শেষে মীর শাহে আলম আরও জানান, রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে জলজট তৈরি হবে। সেই পানি ধীরে ধীরে নেমে যাবে উল্লেখ করে তিনি নগরবাসীকে ধৈর্য ধরার আহবান জানান।

বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহের ক্ষেত্রে বর্তমানে যে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, সেগুলোকে একটি সুনির্দিষ্ট সিস্টেম বা নিয়মের মধ্যে আনা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। 

এছাড়া ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ও প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে ইতিমধ্যে সিটি কর্পোরেশনকে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

একাত্তর/এসি
বিদ্যুৎ ও জ্বালানি ইস্যুতে বিরোধীদল সস্তা রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
কোনো একটি উন্নয়ন প্রকল্পের অনৈতিক কর্মকাণ্ড বা অনিয়মের সঙ্গে অনেক খাতের মানুষ জড়িত থাকলেও দিনশেষে সব দোষ কেবল প্রকৌশলীদের ওপর চাপানো হয় বলে ক্ষোভ প্রকাশ করেছেন দেশের প্রকৌশলীরা। এই অনাকাঙ্ক্ষিত...
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, ভ্রাম্যমাণ লাইব্রেরির মাধ্যমে শিশুদের কাছে বই পৌঁছে দেওয়া যায় কি না, তা ভেবে দেখতে...
দেশজুড়ে মারাত্মক আকার ধারণ করা ডেঙ্গু মশার বংশবিস্তার রোধ এবং সাধারণ মানুষের মূল্যবান জীবন রক্ষায় সর্বস্তরের নাগরিক ও প্রত্যেক পরিবারকে সপ্তাহে অন্তত দু’দিন কমপক্ষে আধা ঘণ্টা করে নিজের ঘরবাড়ি ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর