পল্লবীতে শিশুকে গলাকেটে হত্যা: প্রধান সন্দেহভাজন সোহেল গ্রেপ্তার

আপডেট : ১৯ মে ২০২৬, ১০:২০ পিএম

রাজধানীর পল্লবীতে আট বছরের এক শিশুকে গলাকেটে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিরপুর জোনের ডিসি মোস্তাক সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে সকালে রাজধানীর মিরপুরের পল্লবীর একটি বাসা থেকে এক আট বছর বয়সী শিশু কন্যার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। 

পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর শিরশ্ছেদ করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে পাশের ফ্ল্যাটের এক ভাড়াটিয়াকে (সোহেল রানা) অভিযুক্ত করছে পরিবার। 

পুলিশ ঘটনাস্থল থেকে সোহেল রানার স্ত্রীকে আটক করে। কিন্তু পালিয়ে যান তার স্বামী। এরপর থেকে তার সন্ধানে অভিযানে নামে ডিএমপি। অবশেষে সন্ধ্যার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে স্বামী-স্ত্রী দুজনই গ্রেপ্তার হলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিশুর নাম লামিসা। বাবার নাম আব্দুল হান্নান মোল্লা। তারা পল্লবী থানাধীন ১১ নম্বর সেকশনের বি ব্লকের সাত নম্বর রোডের ৩৯ নম্বর বাসায় থাকেন। তাদের গ্রামের বাদি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শিয়ালদী গ্রামে। বাবা পেশায় রিকশার মিস্ত্রি, মা পারভিন গৃহিণী। 

আরবিএস
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর