ছয় শিশুর মৃত্যু সম্পূর্ণ অবহেলায়, ময়নাতদন্ত না হওয়ায় শঙ্কা: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ০৩ জুন ২০২৬, ০৬:১২ পিএম

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা সম্পূর্ণ অবহেলার কারণে ঘটেছে এবং এই অপরাধে কেউ ছাড় পাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তবে ময়নাতদন্ত না হওয়ায় বিচারিক প্রক্রিয়ায় আসামিপক্ষ কিছুটা সুবিধা পাওয়ার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

বুধবার (৩ জুন) নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাস্তবতা হলো, ছয় নবজাতক সম্পূর্ণ অবহেলার কারণে মারা গেছে। এই মামলায় তারা কোনো সুবিধা পাবে না, এই অপরাধে কোনো ছাড়ও পাবে না। তবে শিশুর অভিভাবকরা ময়নাতদন্ত করতে না চাওয়ার বিষয়টিকে ঘিরে কোনো পক্ষ সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে উল্লেখ করে তিনি বলেন, এটি অত্যন্ত সংবেদনশীল বিষয় এবং বিচারিক প্রক্রিয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচিত হবে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীও একই ধরনের আশঙ্কা প্রকাশ করেছিলেন। মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্তের পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর থেকেও একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি ইতিমধ্যেই তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করেছে এবং বুধবার সন্ধ্যার মধ্যেই এই তদন্ত রিপোর্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেওয়ার কথা রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, তদন্ত প্রতিবেদন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে আগামী ছয় মাসের মধ্যে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লা—এই পাঁচ বিভাগে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল স্থাপন করা হবে। আগামী ডিসেম্বরের মধ্যে এগুলো উদ্বোধন করার কথা জানান তিনি। প্রতিটি শিশু হাসপাতালে একটি করে আইসিইউ ইউনিট থাকবে।

এছাড়া প্রধানমন্ত্রী আগামী ১৫ আগস্ট নিউরো সায়েন্সে হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করবেন বলেও জানান মন্ত্রী। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রায় এক হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে একটি নতুন মেডিক্যাল ভবন নির্মাণের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী আরও জানান, চীন ও বাংলাদেশের যৌথ উদ্যোগে দেশের পাঁচটি শহরে নারীদের জন্য আধুনিক নকশায় পাঁচটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। এক হাজার শয্যাবিশিষ্ট এসব হাসপাতালে নারীরা সর্বাধুনিক চিকিৎসাসেবা পাবেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দুর্নীতির বলয় থেকে বের হয়ে জনস্বাস্থ্যসেবা সহজ ও মানুষের নাগালে আনতে সরকার কাজ করছে।

দেশের তৃণমূল পর্যায়ের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বড়ো উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের ৪৯২টি উপজেলায় বিদ্যমান ৫০ শয্যার হাসপাতালগুলোকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করার কার্যক্রম বুধবার থেকেই শুরু হচ্ছে।

চিকিৎসাসেবা সরাসরি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পাইলট প্রকল্প হাতে নিয়েছে মন্ত্রণালয়। মন্ত্রী জানান, দেশের ছয় থেকে ১০টি উপজেলায় পরীক্ষামূলকভাবে বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসাসেবা দেওয়ার কর্মসূচি শুরু হবে। নারী-পুরুষ নির্বিশেষে সবাই এই সেবার আওতায় আসবেন। এই পাইলট প্রকল্প সফল হলে পরবর্তীতে তা সারা দেশে সম্প্রসারণ করা হবে।

ৎবর্তমানে হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকারের পূর্ণাঙ্গ প্রস্তুতি রয়েছে জানিয়ে সরদার সাখাওয়াত হোসেন বলেন, ডেঙ্গুর বিভিন্ন ধরন বা ভ্যারিয়েন্ট বিবেচনায় নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রাখা হয়েছে।

ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে দেশের প্রতিটি বেসরকারি হাসপাতালে মোট শয্যার অন্তত ১০ শতাংশ ডেঙ্গু রোগীদের জন্য সংরক্ষণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার্থে বিভিন্ন চিকিৎসা-সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

একাত্তর/এসি
চট্টগ্রাম, কক্সবাজার ও ফেনীসহ দেশের বন্যাকবলিত ১১টি জেলার সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। একই সঙ্গে তিনি জানান, ছয়...
রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত...
ছয় শিশুর মৃত্যুর ঘটনায় রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তার কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। একই...
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয়টি নবজাতক শিশুর মৃত্যুর কারণ হিসেবে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে অক্সিজেনের তীব্র স্বল্পতা ও কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বৃদ্ধি পাওয়া এবং নার্স ও চিকিৎসকদের চরম...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর