সাইবার হামলা রোধে যৌথভাবে কাজের আহবান প্রণয় ভার্মার

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০২:১৯ পিএম

বিশ্বব্যাপী বেড়েছে সাইবার হামলা। এই হামলা মোকাবিলায় বাংলাদেশ-ভারতকে যৌথভাবে কাজ করার আহবান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। তার মতে, প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে এর যে ঝুঁকি তা কমাতে আন্তঃযোগাযোগ বাড়িয়ে ই-গভর্নেন্স নিশ্চিতের বিকল্প নেই। 

বুধবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে সাইবার মৈত্রী ২০২৩ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। 

এসময় প্রণয় ভার্মা জানান, গেলো দুই দশকে প্রযুক্তি খাতে বেশ এগিয়েছে বাংলাদেশ। তবে এগুলোতে ঝুঁকিও কম নয়। প্রযুক্তির নিত্য নতুন পরিবর্তনের সঙ্গে বাংলাদেশ যাতে খাপ খাওয়াতে পারে সেজন্য ভারত সব রকম সহায়তা করবে। 

তিনি আরও জানান, এরই মধ্যে হাইটেক পার্ক, দক্ষ জনবল তৈরিতে প্রশিক্ষণ নিশ্চিতসহ দুই দেশ যৌথভাবে বেশ কিছু কাজ শুরু করেছে । 

এসময় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, এ মাসে বাংলাদেশ-ভারত ডিজিটাল এমপ্লয়মেন্ট সার্ভিস সেন্টার চালু হবে ভারতের উদ্যাগে। এর পাশাপাশি সারাদেশে ৬৪টি প্রযুক্তি খাত বিষয়ক ট্রেনিং সেন্টার করা হবে। যেখানে শিক্ষার্থীরা প্রযুক্তি বিষয়ক শিক্ষা হাতে-কলমে নিতে পারবে। 

তিনি বলেন, বাংলাদেশের সাইবার স্পেসকে ব্যবহার করে আর্থিক খাতসহ যে কোনো খাতে কোনো হামলা যেন সংগঠিত না হয় সেজন্য সরকার ভারতের সঙ্গে মিলে সব রকম সর্তকীকরণ ব্যবস্থা নিচ্ছে। 

একাত্তর/এসি
অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা স্ট্রিম’-এ সাইবার হামলার হুমকি দেওয়ার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে গণমাধ্যম সম্পাদকদের সংগঠন ‘অনলাইন এডিটরস ফোরাম’। এই ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে সংগঠনটির পক্ষ থেকে...
বাংলাদেশ ও ভারতের বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্য এবং যোগাযোগব্যবস্থা জোরদার করার পাশাপাশি স্থগিত থাকা রেল যোগাযোগ দ্রুত চালু করার ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। নিরাপত্তা স্বার্থ বিবেচনায় প্রয়োজনে...
রাজনৈতিক হিসেব-নিকাশের আগেই অর্থনীতি এগিয়ে যায় এবং রাজনীতি তার পেছনে পেছনে ধাবিত হয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। পাশাপাশি বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে...
কলকাতার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই সঙ্গে ঘটনাটিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক বিরল ইতিহাস গড়েছেন। এ বিশ্ব সংস্থার সাধারণ বিতর্কের ৮১তম অধিবেশনে তিনি তাঁর প্রথম ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আর্থ-সামাজিক রূপান্তরের ক্ষেত্রে নারীরা সরকারের সব পরিকল্পনার অগ্রভাগে রয়েছেন।তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। এই নারীদের আত্মনির্ভরশীল করে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষাখাতে জিডিপি বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর