ঢাকার রাস্তায় এআই, খোঁড়াখুঁড়ি বন্ধে ১৫ দিন পর পর সমন্বয় সভা: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পিএম

ঢাকা শহরের যানজট নিরসনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে রাজধানীর রাস্তাঘাট বারবার খোঁড়াখুঁড়ির ভোগান্তি এড়াতে উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে ঢাকা শহরের মেগা প্রজেক্টের কারণে উদ্ভূত যানজট নিরসন সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এসব তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমস্ত উন্নয়ন কাজ যেন সমন্বিতভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে সভায় বিশদ আলোচনা হয়েছে। বিশেষ করে রাস্তা খোঁড়াখুঁড়ি নিয়ে তৈরি হওয়া জটিলতা বন্ধে সংস্থাগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে। এখন থেকে এসব কার্যক্রম তদারকি ও বাস্তবায়নে প্রতি ১৫ দিন পর পর আন্তঃসংস্থা সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।

রাজধানীর যানবাহন শৃঙ্খলায় আনার বিষয়ে মন্ত্রী জানান, আধুনিক প্রযুক্তির সাহায্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রয়োগ করে ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাকে পূর্ণাঙ্গ নিয়মের মধ্যে আনার পরিকল্পনা করছে সরকার। এছাড়া শহরের অবৈধ বিদ্যুৎ চার্জিং পয়েন্টগুলো বিচ্ছিন্ন করার অভিযান জোরদার করার কথা জানিয়ে তিনি বলেন, অবৈধ চার্জিং পয়েন্ট বন্ধ করা হচ্ছে, তবে এই সিদ্ধান্তের ফলে যাতে একসঙ্গে বিপুলসংখ্যক মানুষ একেবারে বেকার না হয়ে পড়ে, সে দিকটিও মাথায় রাখা হচ্ছে।

নির্বাচন প্রসঙ্গ এবং ইসির তফসিল নিয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ আইন অনুযায়ী চলবে এবং স্থানীয় সরকার আইন অনুসরণ করেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কমিশন সম্প্রতি যে সম্ভাব্য তারিখের কথা জানিয়েছে, তা মিডিয়ায় কিছুটা অন্যভাবে উপস্থাপিত হয়েছে। বিষয়টি স্পষ্ট হতে আন্তঃমন্ত্রণালয় সভা পর্যন্ত অপেক্ষা করা উচিত।

রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা বিষয়ে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের নেতা-কর্মীরা নামাজের পর গোপনে ঝটিকা মিছিলের চেষ্টা করেছে। তাদের শনাক্ত করে ইতিমধ্যে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে এদিন জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের সাতজনের মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। রায় এবং রায়ের পর হাইকোর্ট প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের ওপর কোনো মন্তব্য করতে চাই না। আদালতের দেওয়া এই রায়কে আমরা সুবিচার বলেই মনে করি। তিনি আরও যোগ করেন, সাতজনের ফাঁসির রায় ঘোষণাকে কেন্দ্র করে হয়তো হাইকোর্টের সামনে ককটেল ছোড়া হয়েছে। তবে এটি বড়ো কোনো বিষয় নয়। আর প্রধানমন্ত্রীর এলাকায় ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাটি দিনের বেলাতেই হয়েছে, এখানে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ব্যর্থতা হিসেবে দেখার সুযোগ নেই।

একাত্তর/এসি
বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ এবং টঙ্গী ইজতেমা মাঠ ব্যবহারকে কেন্দ্র করে তাবলিগ জামাতের দুই পক্ষ—সাদপন্থি ও জুবায়েরপন্থিদের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৈঠক শেষে তিনি...
বর্তমান সরকারের আমলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, সরকারের ওপর ঢালাওভাবে ব্যর্থতার দায় চাপানো বা আইনশৃঙ্খলা...
বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ২০১৫ সালে গুম করার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক র‍্যাব কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। 
থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পরিকাঠামোগত অবস্থা এবং সাধারণ মানুষের পুলিশি সেবা পাওয়ার মান সরেজমিনে পরখ করতে রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।...
দেশের শিক্ষার প্রকৃত মানোন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেন্দ্রীয়ভাবে মনিটরিং ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
কেরানীগঞ্জে সেলুনে চুল কাটার সময় এক তরুণ মাছ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। মোহাম্মদপুর এলাকায় ফুটপাতে দোকান বসানো ও চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এই...
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা—এই তিন নদীর পানি কমতে শুরু করলেও বন্যা কবলিত নদী তীরবর্তী এলাকার মানুষের কষ্ট কমেনি। জেলার সদর ও শিবগঞ্জ উপজেলার পাঁচ ইউনিয়নের হাজার হাজার মানুষ টানা...
স্মার্ট ও সমন্বিত ডিজিটাল ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ‘ইউএপি ওয়ানকার্ড’ চালু করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)। প্রযুক্তি প্রতিষ্ঠান ডিজি ইনফোটেক লিমিটেডের সহযোগিতায় এ সেবার মাধ্যমে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর