‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’

গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পিএম

বিয়ে কোনো নারীর ওপর পুরুষের আধিপত্য প্রতিষ্ঠার লাইসেন্স নয়; এটি পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধের বন্ধন- রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় গৃহবধূ খবিরুন নেছা হত্যা মামলার রায়ে এমন তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে আদালত। সোমবার, ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১৩-এর ভারপ্রাপ্ত বিচারক মো. জাহিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন। রায়ে নিহত খবিরুন নেছার স্বামী নুরুল আফসার (নুরুল আবসার)-কে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রায় ঘোষণার সময় কারাগার থেকে আসামিকে আদালতে হাজির করা হয় এবং পরে সাজা পরোয়ানা দিয়ে আবারও কারাগারে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ।

পর্যবেক্ষণে বিচারক বলেন, স্ত্রীর প্রতি সহিংসতা দাম্পত্য অধিকারের অংশ নয়, বরং এটি একটি গুরুতর অপরাধ। স্ত্রীর কোনো আচরণ, মতভেদ বা দাম্পত্য কলহ স্বামীকে নির্যাতন, শারীরিক আঘাত কিংবা হত্যার অধিকার দেয় না। স্ত্রী স্বামীর সম্পত্তি নন; তিনি একজন স্বতন্ত্র মানুষ, যার নিজস্ব মর্যাদা, স্বাধীনতা ও নিরাপত্তার অধিকার রয়েছে। দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন দেখা দিলে আইনসম্মতভাবে বিচ্ছেদের পথ খোলা থাকলেও সহিংসতার কোনো বৈধতা নেই উল্লেখ করে বিচারক বলেন, ক্রোধের বশে সংঘটিত নিষ্ঠুরতা শুধু একটি জীবনই কেড়ে নেয় না, সন্তানদের ভবিষ্যৎও বিপর্যস্ত করে। ভালোবাসার সম্পর্কে অধিকার থাকতে পারে, কিন্তু নির্যাতনের অধিকার কারও নেই।

সাক্ষ্য-প্রমাণ, সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদনে খবিরুন নেছার শরীরে ব্যাপক মারধরের আঘাতের চিহ্ন এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে আসামির অপরাধ প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, প্রায় ১৭ বছর আগে নুরুল আফসার ও খবিরুন নেছার বিয়ে হয় এবং তাঁদের দুটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী প্রায়ই তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন এবং প্রতিবাদ করলে হাত-পা বেঁধে মারধর করতেন। ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর গ্রামের বাড়ি থেকে মোহাম্মদপুরের বাসায় ফেরেন খবিরুন নেছা; পরদিন ১১ সেপ্টেম্বর সকালে তাঁকে মারধর করে বাসা থেকে বের হয়ে যান আসামি। দুপুরের দিকে ভাড়াটিয়ারা তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই মো. জব্বার বাদী হয়ে মামলা করেন। গ্রেপ্তারের পর স্ত্রীর সঙ্গে কলহের কথা উল্লেখ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আসামি। তদন্ত শেষে ২০২৪ সালের ২২ এপ্রিল অভিযোগপত্র দেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ নাজমুল ইসলাম, ওই বছরের ৮ অক্টোবর বিচার শুরু হয় এবং ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার রায় ঘোষণা করা হয়।

 

একাত্তর/এআরএস
রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ খন্দকার নাঈম আহমেদ টিটন (৫৫) নিহতের ঘটনায় করা হত্যা মামলায় আরেক কথিত শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে...
রাজধানী জুড়ে নতুন করে আতঙ্ক ও অস্থিতিশীলতা ছড়াতে বিভিন্ন স্থানে ঝটিকা হামলা, বাসে অগ্নিকাণ্ড এবং হাতবোমা (ককটেল) বিস্ফোরণের মতো ঘটনা ঘটাচ্ছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় রাজধানীর অন্যতম ব্যস্ত...
নামের ও তথ্যের মিলে এক বছর ধরে অন্যায়ভাবে সাজা খাটার পর নিরপরাধ আলমাসকে দ্রুত মুক্তি দেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে মূল দণ্ডিত আসামি মো. আলমাছ বর্তমানে কানাডায়...
হাইকোর্টে আবারও জামিন জালিয়াতির চাঞ্চল্যকর ঘটনা ধরা পড়েছে। একই মামলায় তথ্য গোপন করে একাধিক জামিন আবেদন করার সত্যতা পাওয়ার পর তিন আইনজীবীকে ১৫ দিনের জন্য সব ধরনের মামলা পরিচালনা থেকে বিরত থাকার...
বরগুনার আমতলীতে ঘুষ লেনদেনের অভিযোগে রুবেল খান নামের এক পৌর উপসহকারী প্রকৌশলীকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার কাছ থেকে উদ্ধার করা এক লাখ টাকার নোটের নম্বরের সঙ্গে আগে থেকে চিহ্নিত ঘুষের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করছে। প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য...
নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রলবোমা দিয়ে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুধু...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৯ রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অস্ত্র কেনাবেচায় ব্যবহৃত নগদ এক লাখ ৪০ হাজার ৭০০ টাকা জব্দ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর