মালিকপক্ষের প্রস্তাব জমা, তবে এখনই অঙ্ক প্রকাশে নারাজ বোর্ড

পোশাক শ্রমিকদের মজুরি

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পিএম

তৈরি পোশাক শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ লিখিতভাবে তাদের প্রস্তাব জমা দিয়েছে। তবে প্রস্তাবে কত টাকা মজুরির কথা বলা হয়েছে, তা এখনই প্রকাশ করতে চায় না নিম্নতম মজুরি বোর্ড। আলোচনা শেষ করে পরবর্তী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। পাশাপাশি গণমাধ্যমে ছড়িয়ে পড়া ১৪ হাজার থেকে ১৪ হাজার ৩০০ টাকার প্রস্তাবকে ‘একেবারেই অবাস্তব’ বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার বিকেল ৫টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে তৈরি পোশাকশিল্প খাতের বোর্ডের চলমান তৃতীয় সভার মাঝে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। ব্রিফিংয়ে শ্রমিক প্রতিনিধি বাবুল আখতারসহ বোর্ডের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া সভায় নামাজের বিরতিসহ বিকেল প্রায় চারটা পর্যন্ত আলোচনা চলে। এর আগে প্রথম ও দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব দিলেও আজকের সভায় মালিকপক্ষ লিখিত প্রস্তাব জমা দেয়।

ঢাকা, আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের ছোট, বড় ও মাঝারি কারখানা পরিদর্শন করে সংগৃহীত তথ্য-উপাত্তও সভায় উপস্থাপন করা হয়েছে।

প্রস্তাব গোপন রাখার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, আলোচনা শেষ না হওয়া পর্যন্ত কোনো অঙ্ক জানানো হবে না। বোর্ডের সুপারিশের পর সরকার যে মজুরি চূড়ান্ত করবে, তা বাস্তবায়নের দায়িত্ব মালিকপক্ষের; তাই কোনো পক্ষের মধ্যে বিভ্রান্তি বা অযথা উত্তেজনা তৈরি হোক, তা বোর্ড চায় না। আনুষ্ঠানিক সিদ্ধান্তের আগে প্রস্তাব প্রকাশ না করার বিষয়ে বোর্ড সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো কোনো অঙ্ককে বোর্ডের সরকারি বক্তব্য হিসেবে না ধরার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রায় ৪০ লাখ শ্রমিকের কর্মসংস্থানের কথা উল্লেখ করে চেয়ারম্যান বলেন, শ্রমিকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার পাশাপাশি দেশের সার্বিক বাস্তবতা ও শ্রমআইন অনুযায়ী নির্ধারিত বিষয়গুলো বিবেচনায় নেয়া হচ্ছে। বোর্ডের মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত ছয় মাস থাকলেও দ্রুত কাজ শেষ করতে চায় বোর্ড; নিয়ম সাত দিন পরপর সভা হলেও প্রয়োজনে মঙ্গলবার (২৪ নভেম্বর) পরের সভা হতে পারে।

শিল্পাঞ্চলে ভাঙচুর ও অস্থিরতার বিষয়ে সৈয়দ আজাদ সুবহানী বলেন, বিশৃঙ্খলার ঘটনা ঘটলেও ন্যায্য দাবিদার শ্রমিকরা যৌক্তিক ও বৈধ পথে দাবি জানান; রাস্তাঘাটে গাড়ি ভাঙচুর ন্যায্য দাবিদার শ্রমিকের কাজ হতে পারে না। শ্রমিকদের ন্যায্যতা নিশ্চিত করতে সীমাবদ্ধতার মধ্যেও সর্বোচ্চ চেষ্টা চালানোর কথা জানিয়ে তিনি বলেন, শ্রমিকের স্বার্থ, শিল্পের বাস্তবতা ও রাষ্ট্রের পরিস্থিতি মিলিয়ে একটি গ্রহণযোগ্য মজুরি সুপারিশ করাই বোর্ডের লক্ষ্য।

 

একাত্তর/এআরএস
পোশাক খাতের শ্রমিকদের জন্য নতুন নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) শুরু হওয়া এই সভায় মালিকপক্ষ তাদের লিখিত প্রস্তাব জমা দিয়েছে। সবকিছু ঠিক থাকলে...
পোশাক খাত বিষয়ক নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শ্রমভবনে গত সপ্তাহে এই সভা হওয়ার কথা থাকলেও একজন বোর্ড সদস্য অসুস্থ হয়ে পড়ায়...
মজুরি বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক শিল্পখাকে সাম্প্রতিক আন্দোলন ও অস্থিরতার পেছনে একটি পক্ষের উস্কানি ছিল বলে অভিযোগ করেছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা। তাদের ভাষ্য, আন্দোলনে যোগ দিতে রাজি না হওয়ায় অনেক...
চলমান শ্রমিক অসন্তোষ ও আকাশছোঁয়া মূল্যস্ফীতির প্রেক্ষাপটে দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা...
নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রলবোমা দিয়ে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুধু...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৯ রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অস্ত্র কেনাবেচায় ব্যবহৃত নগদ এক লাখ ৪০ হাজার ৭০০ টাকা জব্দ...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকায় যৌথ অভিযান চালিয়ে ৮৫ গ্রাম হেরোইন ও ১৯টি ককটেলসহ আমিনুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। সীমান্তবর্তী উপজেলায়...
বিয়ে কোনো নারীর ওপর পুরুষের আধিপত্য প্রতিষ্ঠার লাইসেন্স নয়; এটি পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধের বন্ধন- রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় গৃহবধূ খবিরুন নেছা হত্যা মামলার রায়ে এমন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর