৪১তম বিসিএসের নন-ক্যাডারে সুপারিশ পেলেন ৩১৬৪ জন

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৪ পিএম

৪১তম বিসিএসের নন-ক্যাডারে তিন হাজার ১৬৪ জনকে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নবম থেকে ১২তম গ্রেডের বিভিন্ন শূন্যপদে তারা নিয়োগ পাবেন।

বৃহস্পতিবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) যুগ্ম-সচিব আনন্দ কুমার বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০২৩-এর বিধান অনুযায়ী এ সুপারিশ করা হয়েছে। সুপারিশের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, মেধাক্রম ও সংশ্লিষ্ট পদের নিয়োগবিধির শর্ত অনুসরণ করা হয়েছে।

তালিকা দেখতে ক্লিক করুন

 

কেএসএইচ
সরকারি চাকরির তিন হাজার ১৪০টি শূন্য পদে নিয়োগ দিতে ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন- পিএসসি।
কুষ্টিয়ার দৌলতপুরে নিজের পৈতৃক বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার অভিযোগের ঘটনায় জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেওয়া বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সংরক্ষিত নারী...
খুলনার রূপসায় একটি দোকানে বসে থাকা অবস্থায় মো. জাকির হোসেন (৪৩) নামে বিএনপির এক নেতা ও স্থানীয় ইট-বালু ব্যবসায়ীকে মাথায় গুলি করে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে আলাদা দুটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন প্রবাসীসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ঘটে যাওয়া মর্মান্তিক এসব দুর্ঘটনায় অন্তত সাতটি দেশের ৩০ জন নাগরিক...
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে মো. রায়হান খান নামে এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে পুরো ঘটনাটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর