যৌনকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ০৩:০০ পিএম

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে ঋতু আক্তার (৩০) নামের এক যৌনকর্মীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে যৌনপল্লীর সুজন খন্দকারের বাড়িতে বসবাস করতো। তার বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায়।

শনিবার (৯ অক্টোবর) সকালে পুলিশ ঋতুর মরদেহটি উদ্ধার করে।

যৌনপল্লীর বাসিন্দারা জানান, শনিবার সকালে ঋতু আক্তারের শয়নকক্ষ থেকে রক্ত গড়িয়ে বাইরে চলে আসলে স্থানীয়রা তার ঘরে গিয়ে মেঝেতে তার গলাকাটা মৃতদেহ পরে থাকতে দেখে। বিষয়টি গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত ঋতু আক্তারের মেয়ে নবম শ্রেণির ছাত্রী জানায়, গত রাতে সে প্রতিদিনের মত পাশের একটি ঘরে ঘুমিয়ে ছিল। সকাল ৮টার দিকে তাকে স্থানীয়রা ডেকে বলে তার মাকে হত্যা করা হয়েছে। তার মায়ের সাথে কারো কোন শত্রুতা ছিল না বলে জানায়। সেই সাথে মা হত্যার বিচার দাবি করেন মেয়েটি।

স্থানীয় একাধিক যৌনকর্মী জানায়, ঘটনার রাতেও ঋতুর ঘরের বাড়িওয়ালা সুজন খন্দকার এসেছিল। শনিবার ভোর রাতের দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা ঋতুকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

আরও পড়ুন: তুরাগে ট্রলার ডুবিতে দুই শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার

গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে। সেই সাথে ঘটনা তদন্তে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।


একাত্তর/আরএ

রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর