নবম শ্রেণির ছাত্রীকে বিয়ে করতে এসে কারাগারে বর

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ০৭:৩০ পিএম

বরগুনায় আমতলী উপজেলায় নবম শ্রেণির ছাত্রীকে বিয়ে করতে যাওয়ার অপরাধে মো. জহিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৮ অক্টোবর) রাতে বাল্যবিয়ের খবর পেয়ে আমতলী উপজেলার আরপাঙ্গাশীয়া ইউনিয়নের চরকগাছিয়ায় কনের বাড়িতে পৌঁছে বরকে এ সাজা দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের নবম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীর সঙ্গে তালতলী উপজেলার ছোটবগী গ্রামের বারেক হাওলাদারের ছেলে জহিরুল ইসলামের পারিবারিকভাবে বিয়ের আয়োজন হয়। খবর পেয়ে উপজেলার সহকারী কমিশনার বিয়ে বাড়িতে উপস্থিত হন। তার উপস্থিতির খবর পেয়ে কনে পক্ষের লোকজন পালিয়ে যায়। কিন্তু করে স্থানীয় লোকজন ও পুলিশ বরকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।

আরও পড়ুন: সাত মাস পর এলো ভারতের সেরাম থেকে কেনা ১০ লাখ টিকা

এসময় ভ্রাম্যমাণ আদালত বরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, ‘শনিবার তিন মাসের দণ্ডপ্রাপ্ত জহিরুল ইসলামকে জেলহাজতে পাঠানো হয়েছে।’

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নাজমুল ইসলাম বলেন, ‘বাল্যবিয়ে দেবে না মর্মে কনের পক্ষ থেকে মুচলেকা রেখে বর জহিরুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।’


একাত্তর/টিএ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কীটনাশকের দোকানে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ী ডিলারকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলার সহকারী...
বরগুনা পৌর শহরের ফায়ার সার্ভিস এলাকায় মাদকাসক্তের হাত থেকে রেহাই পাননি জন্মদাত্রী মা ও পেটের দুই বোন। গাঁজা সেবন করে নেশার টাকার দাবিতে কুপুত্র সুমন খলিফা (৩৫) তাঁর ৬০ বছর বয়সী বৃদ্ধা মা ও দুই...
ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাতের পর ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার হোটেল-রেস্তোরাঁয় সরবরাহের অভিযোগে মানিকগঞ্জে ৯ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে উত্তাল সাগরের প্রচণ্ড ঢেউয়ের কবলে বরগুনার তালতলী উপজেলার ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামে একটি ট্রলার ডুবে গেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর