মৌমাছির কামড়ে কৃষকের মৃত্যু

আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ০৫:২১ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে মৌমাছির কামড়ে তারা মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরো দুইজন আহত হয়েছে। 

সোমবার (৮ নভেম্বর) সকালে উপজেলার আওনা ইউনিয়নের তটনীআটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তারা মিয়া ওই গ্রামের মৃত আহেজ মন্ডলের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম জানান, সকালে তারা মিয়া বাড়ির পাশে নিজের পেঁয়াজ ক্ষেতে কাজ করছিলেন। এসময় এলাকায় ছড়িয়ে পড়া মৌমাছির দল তাঁকে আক্রমণ করে। মৌমাছির এলোপাতাড়ি কামড়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

আরও পড়ুন: জুসারে করে স্বর্ণ পাচারের সময় যুবক গ্রেপ্তার

এ সময় মৌমাছির কামড়ে একই গ্রামের দুলাল (৪৫) ও নাথেরপাড়া গ্রামের রাসেল (৪০) আহত হয়েছেন। 


একাত্তর/এসজে

জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সংলগ্ন পূর্ব গন্দ্রপা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার সাতজন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বেলা সোয়া একটা নাগাদ বাংলাদেশ ব্যাংকের সামনে এই ভয়াবহ...
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর মরিয়ম (৭) নামের এক শিশুর মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর