ফেনী থেকে স্বেচ্ছাসেবক দল নেতা নিখোঁজ

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ০৮:৫০ পিএম

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক বরকত উল্লাহ ফেনী থেকে নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ পরিবারের। নিখোঁজ বরকত উল্লাহ্ সন্ধান চেয়ে বুধবার দুপুরে তার মা সালেহা বেগম গণমাধ্যমে সংবাদ প্রকাশের মাধ্যমে জেলা প্রশাসক (ডিসি) ও জেলা পুলিশ সুপারের (এসপি) সহযোগিতা চেয়েছেন।

বরকত সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে।

নিখোঁজ বরকতের মা সালেহা বেগম জানান, তার ছেলে বরকত কিছুদিন পর পর চট্টগ্রামে ব্যবসার কাজে আসা যাওয়া করতেন। রোববার (১৯ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুর আসার পথে ফেনী থেকে তিনি নিখোঁজ হন। এরপর আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে যোগাযোগ করেও তার সন্ধান পাওয়া যায়নি। 

বরকতের বড় ভাই মোসলেহ উদ্দিন বলেন, বরকতের সন্ধান চেয়ে তার মা মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে চন্দ্রগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরির আবেদন করেন। কিন্তু পুলিশ তা গ্রহণ করেননি।

আরও পড়ুন: শ্লীলতাহানির অভিযোগে সরিষাবাড়ীতে ঝাড়ু মিছিল

বরকতকে সুস্থভাবে ফিরে পেতে চাই উল্লেখ করে বোন বিউটি আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, 'আমরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় তাকে গুম করা হতে পারে। তার সন্ধানে প্রশাসনের সহযোগিতা চাচ্ছি।

এদিকে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বলেন, ঘটনাটি আমার জানা নেই। স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে খোঁজ নেওয়া হবে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, স্বজনরা বলছেন বরকত ফেনী থেকে নিখোঁজ হয়েছেন। এতে তাদেরকে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এজন্য স্থানীয়ভাবে সাধারণ ডায়রি গ্রহন করা হয়নি। 


একাত্তর/টিএ

উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
লক্ষ্মীপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রিসাদ (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবহৃত ছুরিসহ রুবেলকে...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শরিফ ওসমান হাদি হত্যার বিচার না হলে বাংলাদেশের মানুষের বিচারব্যবস্থার ওপর আর কোনো আস্থা থাকবে না। জুলাই গণ-অভ্যুত্থানে...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর