বাগেরহাটে সড়কে ঝরলো তিন মাদ্রাসাছাত্রের প্রাণ

আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ০৬:১৩ পিএম

বাগেরহাটের ফকিরহাটে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন মাদ্রাসা ছাত্র। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দিবাগত রাত ১২টা পাঁচ মিনিটে খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকায় ওই সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার রনজিৎপুর গ্রামের হোসেন আলীর ছেলে আব্দুল্লা আল মাহামুদ (২৫), জেলার রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামের ফেরদাউস আলীর ছেলে আব্দুল গফুর (১৪) এবং সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মালেখা গ্রামের আশরাফ আলীর ছেলে সালাউদ্দিন (১৭)। নিহতরা বাগেরহাট সদরের হাকিমপুর কওমি মাদ্রাসার ছাত্র ছিলেন।

আহতরা হলেন, শাকিব হাসান (১৭) এবং হুসাইন শেখ (১৭)। 

আরও পড়ুন: মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে আগুন

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ আলী জানান, সান্ধ্যকালীন ইসলামিক সম্মেলন শেষে খুলনা থেকে ওই পাঁচজন মাদ্রাসাছাত্রকে নিয়ে সিএনজিটি বাগেরহাটের হাকিমপুরে আসছিল। পথে শ্যামবাগাত এলাকায় পৌঁছালে মোংলা থেকে ছেড়ে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে তিনজন মাদ্রাসাছাত্র নিহত এবং দুইজন আহত হন। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয় গেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে।


একাত্তর/এসি

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর