নাসিক কাউন্সিলর: ১৩টি আওয়ামী লীগ ও ১০টি বিএনপির

আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ০৬:১৭ পিএম

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ২৭টি কাউন্সিলর পদের ১৩টিই জিতেছেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা আর, বিএনপি সমর্থিত প্রার্থীরা জিতেছে ১০টি পদে

এবারের নির্বাচনে ২৭টি ওয়ার্ডের কাউন্সিলর পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ১৪৮ জন এদের মধ্যে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ১৩ জন প্রার্থী

আর নির্বাচিত কাউন্সিলরদের মধ্যে বিএনপির রাজনীতি করেন ১০ জন এছাড়া দুই জন জাতীয় পার্টি এবং একজন বাসদের রাজনীতি করেন আর একজন নির্বাচিত হয়েছে স্বতন্ত্র হিসাবে।

নবনির্বাচিত ২৭ কাউন্সিলর হলেন- সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডে আওয়ামীপন্থী আনোয়ার হোসেন, ২নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর বিএনপি নেতা মো. ইকবাল হোসেন। ৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আওয়ামীপন্থী শাহজালাল বাদল, ৪নং ওয়ার্ডে যুবদলের নুর উদ্দিন।

৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপির সাবেক এমপি গিয়াস উদ্দিনের ছেলে গোলাম মুহাম্মদ সাদরিল, ৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আওয়ামী লীগের মতিউর রহমান, ৭নং ওয়ার্ডে আওয়ামী লীগের মিজানুর রহমান রিপন, ৮নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আওয়ামী লীগের রুহুল আমিন মোল্লা,৯নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেয়া ইস্রাফিল প্রধান।

এছাড়া ১০নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আওয়ামী লীগের ইফতেখার আলম খোকন, ১১নং ওয়ার্ডে বিএনপির অহিদুল ইসলাম ছক্কু, ১২নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপির শওকত হাসেম শকু, ১৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপির মাকসুদুল আলম খন্দকার।

১৪নং ওয়ার্ডে আওয়ামী লীগের মনিরুজ্জামান মনির, ১৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের অসিত বরন বিশ্বাস, ১৬নং ওয়ার্ডে আওয়ামী লীগের রিয়াদ হাসান, ১৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আওয়ামী লীগের মো. আব্দুল করিম বাবু, ১৮নং ওয়ার্ডে শ্রমিক লীগ নেতা কামরুল হাসান মুন্না।

আরও পড়ুন: টিকা নেয়ার পরও ওমিক্রনে আক্রান্তের যত সব উপসর্গ

১৯নং ওয়ার্ডে জাতীয় পার্টির মোখলেছুর রহমান চৌধুরী, ২০নং ওয়ার্ডে বিএনপির মোহাম্মদ শাহেন শাহ, ২১নং ওয়ার্ডে দল নিরপেক্ষ শাহিন মিয়া।

২২নং ওয়ার্ডে বতমান কাউন্সিলর বিএনপির সুলতান আহমেদ ভূঁইয়া, ২৩নং ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের মহানগরের সভাপতি আবুল কাউসার আশা, ২৪নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জাতীয় পার্টির আফজাল হোসেন।

২৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপির এনায়েত হোসেন, ২৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপির মো. সামসুজ্জোহা এবং ২৭নং ওয়ার্ডে আওয়ামী লীগের সিরাজুল ইসলাম।

আরও পড়ুন: ওমিক্রন ও সাধারণ ঠাণ্ডার মধ্যে যেসব পার্থক্য…

অপরদিকে সংরক্ষিত ৯ নারী কাউন্সিলর হলেন- ১, ২ ও ৩নং ওয়ার্ডে মাকসুদা মোজাফফর, , ৫ ও ৬নং ওয়ার্ডে মনোয়ারা বেগম, , ৮ ও ৯নং ওয়ার্ডে মোসাম্মাৎ আয়েশা আক্তার দিনা।

১০, ১১ ও ১২নং ওয়ার্ডে মিনোয়ারা বেগম, ১৩, ১৪ ও ১৫নং ওয়ার্ডে শারমীন হাবিব বিন্নী, ১৬, ১৭ ও ১৮নং ওয়ার্ডে আফসানা আফরোজ বিভা।

১৯, ২০ ও ২১নং ওয়ার্ডে শিউলি নওশাদ, ২২, ২৩ ও ২৪নং ওয়ার্ডে শাওন অংকন এবং ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডে সানিয়া আক্তার।


একাত্তর/আরবিএস

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর