কবরস্থান থেকে একের পর এক কঙ্কাল চুরি

আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ০৩:২৩ পিএম

কবর খুঁড়ে কঙ্কাল চুরির খবর নতুন কিছু নয়। কিন্তু, যেখানে এমন ঘটনার খোঁজ পাওয়া যায়, সেখানকার মানুষের কাছে এটি রীতিমতো এক আতঙ্কের নাম। 

ঠিক তেমনই ঘটেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গার নাইমুড়ী রুয়াপারা সম্মিলিত কবরস্থানে। গ্রামবাসীর দাবি, ১৫টির মতো পুরনো কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে।

আর এই কঙ্কাল চুরির খবরের সত্যতা মেলায় আতঙ্ক ছড়িয়েছে সিরাজগঞ্জের সলঙ্গায়। এলাকার লোকজনের দাবি, নাইমুড়ী এলাকার কবরস্থান থেকে নিয়মিত কঙ্কাল চুরি হতো। 

চলতি জানুয়ারি মাসের ১৭ তারিখে সিরাজগঞ্জের সলঙ্গার নাইমুড়ি গ্রামের এক নারীকে দাফন করার জন্য গ্রামবাসী জড়ো হয় রুয়াপারা সম্মিলিত কবরস্থান এলাকায়।

এ সময় কবর দিতে যাওয়া লোকজনের প্রথম নজরে আসে পুরনো বেশ কয়েকটি কবর নতুন করে খোঁড়া হয়েছে। এতে তাদের মনে সন্দেহ তৈরি হয়।

এলাকার লোকজন জানান, শুরুতে সেই সন্দেহ কারণে একটি কবর খুড়ে দেখতে পান, সেখানে মরদেহের কোন চিহ্ন নেই। এরপর একে এক আরো ১৫টি কবর খুড়ে দেখা যায় একই চিত্র। 

এলাকাবাসীর দাবি, কিছুদিন আগে সংঘবদ্ধ একটি চোরচক্র এসব কঙ্কাল চুরি করেছে। এই ঘটনার সাথে যারা জড়িত তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করারও অনুরোধ জানান এলাকাবাসী।

অন্যদিকে, কবরস্থানে স্বজনদের মরদেহ রক্ষায় আতংকিত গ্রামবাসী প্রশাসনসহ সরকারের সহায়তা চেয়েছেন।

নাইমুড়ী কবরস্থান ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল মান্নান জানান, কঙ্কাল চুরির ঘটনা তিনি নিজে নিশ্চিত হয়েছেন। 

আরও পড়ুন: যেখানে ১০০ টাকার ঋণে ১৮ টাকাই খেলাপি!

বিষয়টি দুঃখজনক উল্লেখ করে তিনি আরো জানান, কবরস্থানে পর্যাপ্ত আলো আর পাহারাদারের ব্যবস্থা করা হচ্ছে। 

আর, সলঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য শরিফুল ইসলাম বলেন, ‘কয়েক বছর আগেও এখানকার বেশ কয়েকটি কবর থেকে কঙ্গাল চুরি হয়েছে’।

সলঙ্গা থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে একটি কবরে কঙ্কাল পাওয়া যায়নি। তবে মোট কতটি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে, তা তদন্তের পর বলা যাবে।


একাত্তর/আরবিএস  
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
সাভারে এক ‘মাদক কারবারি’র বাড়িতে মাটি খুঁড়ে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। তাদের ধারনা, এই কঙ্কালটি ১৪ মাস আগে নিখোঁজ হওয়া সাভারের তোফাজ্জল হোসেন ওরফে টোনোর মরদেহের। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার...
টাঙ্গাইল পৌরসভার সন্তোষ এলাকায় মানুষের কঙ্কাল উদ্ধার করেছে সদর থানা পুলিশ। সোমবার বিকালে শহরের সন্তোষ এলাকা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। 
শেরপুর সদর উপজেলায় কবর থেকে মৃতদেহ চুরির ঘটনা বেড়েছে। চুরি ঠেকাতে কবরস্থান পাকা করাসহ দেয়া হচ্ছে লোহার গ্রিল। এলাকাবাসী জানায়, স্বজনদের শেষ স্মৃতি চিহ্নটুকু রাখতেই এমন অভিনব কৌশল নিচ্ছেন তারা।...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর