‘সাফারি পার্কের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা’

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৪৪ পিএম

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মন্ত্রী মো. সাহাব উদ্দিন বলেছেন, বঙ্গবন্ধু সাফারি পার্কে ১১ জেব্রা, ১ টি বাঘ ও সিংহ মৃত্যুর ঘটনায় কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, জেব্রা, বাঘ ও সিংহ মৃত্যুর ঘটনায় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। এর জন্য ১০ কার্যদিবস সময় দেওয়া হয়েছে তদন্ত কমিটিকে। 

মন্ত্রী বলেন, এ ঘটনায় যে বা যারাই জড়িত থাকুক তাঁদের বিরুদ্ধেই মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। আর এ ঘটনার সুষ্ঠু তদন্তে জন্যই ইতোমধ্যে সাফারি পার্কের ৩ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

পরে মন্ত্রী সাফারি পার্কে থাকা বন্যপ্রাণী পরিদর্শনে যান। এসময় মন্ত্রীর সঙ্গে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, গাজীপুর ৩ আসনের সাংসদ ইকবাল হোসেন সবুজ, ওই মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ ও সঞ্জয় কুমার ভৌমিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

একাত্তর/ এনএ

একটি আহত প্রাণির পরিণতি কতোটা খারাপ হতো পারে তা করে দেখালো বরগুনা সদরের বদরখালী ইউনিয়নের তেঁতুলবাড়িয়া গ্রামের কিছু মানুষ। বিলুপ্ত প্রায় একটি মদনটাক পাখি শিকারির গুলিতে আহত হয়ে আশ্রয় নিতে এসে বসেছিল...
পাচারের সময় চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু এলাকা থেকে বিরল প্রজাতির পাঁচটি মুখপোড়া হনুমান উদ্ধারসহ তিন পাচারকারীকে আটক করেছে পুলিশ। 
মধ্য-উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে সাগর ও সুন্দরবনের নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে পানির উচ্চতা কয়েক ফুট বৃদ্ধি পেয়েছে। সেই সাথে সাগর উত্তাল রয়েছে। মোংলা বন্দরে...
নীলফামারীতে লোকালয়ে চলে আসা একটি কালমুখ হনুমান উদ্ধার করেছে বনবিভাগ। শুক্রবার (২৯ জুলাই) সকাল আটটার দিকে শহরের বড়বাজার এলাকায় জনতা ব্যাংকের ছাদ কালোমুখ ওই হনুমানটি উদ্ধার হয়। অতিচঞ্চল প্রকৃতির...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর