চট্টগ্রামে নির্বাচনের বলি ১৫ বছরের কিশোর

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৪:০২ পিএম

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নির্বাচনী সহিংসতার এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নলুয়া ইউনিয়নের ৮নং মরফলা বোর্ড অফিস ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম তাসিফ (১৫)। সে স্থানীয় জসিম উদ্দিনের ছেলে।

image


সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব তালুকদার কিশোর তাসিফের মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কেন্দ্র দখলের চেষ্টার সময় ভোট কেন্দ্রের বাইরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলেই তাসিফের মৃত্যু হয়।

image


আরও পড়ুন: নিপুণের সাধারণ সম্পাদক পদ স্থগিত
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক সাংবাদিকদের বলেন, নলুয়া ইউনিয়নে একজন মারা গেছেন বলে জানতে পেরেছি। সত্যতা যাচাইয়ের জন্য আমরা ঘটনাস্থলের দিকে যাচ্ছি। পরে বিস্তারিত বলতে পারব।


একাত্তর/এসি

জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর