ভুয়া দুদক কর্মকর্তা আটক

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:০০ পিএম

ভোলার লালমোহনে দুদক কর্মকর্তা পরিচয়ে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যানের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার পর আরও টাকা দাবি করায় এক ভুয়া দুদক কর্মকর্তাকে আটক করা হয়েছে।

লালমোহন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনের অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে মোস্তাফিজুর রহমান সবুজ (২৪) নামে ওই ভুয়া দুদক কর্মকর্তাকে আটক করে পুলিশ। 

পুলিশ জানায়, ভোলার লালমোহন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনের কাছে দুদক কর্মকর্তা পরিচয়ে ১০ হাজার টাকা হাতিয়ে নেয়ার পর আরও এক লাখ টাকা দাবি করেন মোস্তাফিজুর রহমান সবুজ। এতে সন্দেহ হলে থানায় সাধারণ ডায়েরী করেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিমন।

আরও পড়ুন: নার্সিং কলেজে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ

এমন অভিযোগ পাওয়ার পর মঙ্গলবার ভোরে চরফ্যাশন উপজেলার কচ্ছপিয়া এলাকা থেকে প্রযুক্তির সহায়তায় লালমোহন থানার এসআই মাহমুদুল হাসান সঙ্গীয় ফোর্স তাকে আটক করে।

মোস্তাফিজুর রহমান সবুজ চরফ্যাশনের চরমানিকা ইউনিয়নের চর কচ্ছপিয়া এলাকার রফি উদ্দিনের ছেলে ও তজুমদ্দিন সরকারি কলেজের ডিগ্রী প্রথম বর্ষের ছাত্র। 

এ ঘটনায় তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


একাত্তর/এসজে

ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ওষুধ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে।
দেশের দক্ষিণের জেলা ভোলায় হঠাৎ শিশুদের মধ্যে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত কয়েক দিনে জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে অন্তত ২৫ জন শিশু ভর্তি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দুটি আলাদা...
ভোলার সদর উপজেলায় একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের চৌমুহনী জামে মসজিদসংলগ্ন...
পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা থেকে ভোলা ফেরার পথে লঞ্চে চেতনা নাশক খাইয়ে মো. মোস্তাফিজুর (৪৫) নামের এক যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। অচেতন অবস্থায় তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হলে...
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর