অস্ত্র মামলায় ভারতীয় নাগরিকের যাবজ্জীবন

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৫:০৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় এক ভারতীয় নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন। 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্টমনগর থানার সুখদেবপুর গ্রামের মৃত রতন সিংহের ছেলে মিলন সিংহ (৪২)।

অতিরিক্ত সরকারি কৌসুলি আঞ্জুমান আরা জানান, ২০১৮ সালের ৩১ জানুয়ারি র‌্যাবের একটি দল বিনোদপুর ইউনিয়নের ক্যাপড়াটোলা এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে সাতটি পিস্তল, ১৪টি ম্যাগাজিন ও ৪৭ রাউন্ড গুলিসহ মিলন সিংহকে আটক করে। 

আরও পড়ুন: কৃষকের জমিতে মিললো কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি

এ ঘটনায় এসআই মো. গোলাম সারোয়ার বাদী হয়ে মিলন সিংহকে আসামি করে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করেন। 

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাবের এসআই মাহমুদুল হাসান তদন্ত শেষে ২০১৮ সালের ১ মার্চ উক্ত ব্যক্তিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

সাক্ষ্য প্রমাণাদি উপস্থাপন শেষে বিচারক মিলন সিংহকে দোষী সাব্যস্ত করে দণ্ডিত করেন।


একাত্তর/এসজে

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি আমবাগানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গোপন খবরের ভিত্তিতে চালানো এই যৌথ অভিযানে ৯২টি ককটেল,...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কীটনাশকের দোকানে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ী ডিলারকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলার সহকারী...
ফারাক্কা বাঁধ থেকে মাত্র ১৮ কিলোমিটার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীর পানি কমার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে স্রোতের তীব্রতা ও তীব্র নদীভাঙন। গত মাত্র তিন দিনের ব্যবধানে শিবগঞ্জ...
চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর