দুর্নীতি ও অনিয়মের আখড়া সরিষাবাড়ি সাব-রেজিস্ট্রার অফিস

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩২ পিএম

নানা অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে জামালপুরের সরিষাবাড়ি উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস। সেখানকার মানুষ অভিযোগ করেন, দালালের দৌরাত্ম্যে তারা অতিষ্ঠ। 

তাদের দাবি, দলিল লেখক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক আধিপত্য ছড়িয়ে এই চাঁদাবাজি করছে। চাঁদা আদায় করাকে কেন্দ্র করে ঘটছে হামলা ও সংঘর্ষের ঘটনাও। 

২০২১ সালের জুনে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির সভাপতি হন নিজাম উদ্দিন দুলাল। সাধারণ সম্পাদক হন আবু হাসান তরফদার লেবু।

অভিযোগ উঠেছে, এই কমিটি গঠনের সাথে সাথেই শুরু করেন চাঁদাবাজি। সমিতির নামে জমির শ্রেণি হিসেবে প্রতি দলিলে নিতে থাকেন চার থেকে ১৮ হাজার টাকা।

সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখকরা আরও জানান, অনিয়মের বিরুদ্ধে কথা বলায় তাদের হামলা মামলারও স্বীকার হতে হয়েছে।

আরও পড়ুন: পোনা শিকার বন্ধে প্রশাসনের মাথা ব্যথা বেল্লাল ফকির

সাব-রেজিস্ট্রি অফিসে সেবা নিতে আসা লোকজনের অভিযোগ, দলিল করার জন্য সরকারি খরচের বাইরে সমিতির জন্য বাড়তি টাকা দিতে হয়।

যদিও দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আবু হাসান তরফদার লেবু চাঁদা আদায়ের বিষয়টি অস্বীকার করে বলছেন, এ রকম কিছুর সাথে জড়িত নন তিনি।

বিষয়টি তদন্ত চলছে জানিয়ে পৌরমেয়র মনির উদ্দিন ও সরিষাবাড়ির সাব-রেজিস্ট্রার বিলকিস আরা জানান, এসব অভিযোগ প্রমানিত হলে ব্যবস্থা নেয়া হবে।

জামালপুরের সরিষাবাড়ি সাব-রেজিস্ট্রি অফিসে প্রতিদিন শতাধিক মানুষ সেবা নিতে আসেন।


জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
জামালপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তের শূন্যরেখা থেকে ভারতীয় নাগরিকদের মাটি কেটে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। গত তিন দিন ধরে বকশীগঞ্জ সীমান্তের ১০৮৩ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছ থেকে...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর