দেশে ফুলের রানি লিলিয়ামের দুটোজাত উদ্ভাবন

আপডেট : ০১ মার্চ ২০২২, ০৬:৪৮ পিএম

বাংলাদেশে লিলিয়াম ফুলের ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে এবার কৃষি বিজ্ঞানীরা সফলভাবে উদ্ভাবন করেছেন এই ফুলের দুইটি জাত।

তারা মনে করেন, এ ফুলের চাষ দেশীয় ফুলের বাণিজ্যে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। এদিকে এ ফুল চাষে আগ্রহ দেখাচ্ছেন দেশীয় ফুল চাষীরা।

বলা হয় ফুলের রানি লিলিয়াম। অপরূপ, নজরকাড়া রং আর ঘ্রাণে ভরা এই ফুলটির চাহিদা রয়েছে গোটা দুনিয়া জুড়েই। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়।

দেশে ব্যাপক চাহিদা থাকায় প্রতি বছর নেদারল্যান্ড, জার্মানি, কানাডা, আমেরিকা ও চীন থেকে প্রচুর লিলিয়াম ফুল আমদানি করা হয়। আর প্রতিটি ফুল বিক্রি হয় ১৫০ থেকে ২০০ টাকায়।

image


বাজার সম্ভাবনায় বাংলাদেশে ২০১৭ সাল থেকে লিলিয়ামের চাষ হচ্ছে। এর সৌন্দর্য অবলোকনে প্রতিদিনই গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে ছুটে যান প্রকৃতি প্রেমীরা।

এরইমধ্যে দেশের কৃষি বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন লিলিয়াম ফুলের দুইটি জাত। তাদের উদ্ভাবিত ফুলেই মাঠ জুড়ে ঝলমল করছে লাল,সাদা, গোলাপি, হলুদ, বেগুনিসহ নানা রঙা লিলিয়াম।

কৃষি বিজ্ঞানীরা জানান, এই ফুল চাষের জন্য কন্দ সংগ্রহ, রোগবালাই, পোকামাকড়ের আক্রমণ প্রতিরোধসহ, প্রযুক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে সফল হয়েছেন তারা।

তাদের গবেষণা মাঠে এখন ঝলমল করছে ১৫ রঙের লিলিয়াম ফুল। বিজ্ঞানীদের গবেষণার পর এর চাষ প্রযুক্তি হস্তান্তর করাহবে ফুল চাষীদের ভেতর।

ফুল গবেষণা কেন্দ্রের প্রধানবৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফারজানা নাসরীন খান বলেন, আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে- এই ফুলের বংশ বিস্তারের উপযোগী ভালো মানের কন্দ(বাল্ক্ব) কীভাবে উৎপাদন করা যায় এবং ভালো মানের ফুল ফোটে। যাতে বিদেশ থেকে এ ফুল আমদানি করতে না হয়।

image


কৃষি বিজ্ঞানীরা আরো জানান, লিলিয়াম মূলত শীতপ্রধান অঞ্চলের ফুল। কিন্তু বাংলাদেশেও সীমিত পরিসরে এশিয়াটিক ও ওরিয়েন্টাল লিলিয়াম চাষ হচ্ছে সাফল্যজনকভাবে।

উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের পরিচালক ড. অপূর্ব কান্তি চৌধুরী বলেন, গবেষণা মাঠে লাগানো কন্দ পূর্ণাঙ্গ গাছে পরিণত হওয়ার পর, জানুয়ারির শেষের দিকেফুল ফুটতে শুরু করে। এ প্রকল্প সফল হলে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রাও অর্জন করা যাবে।

আর কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক জানালেন, বিশ্ব ফুল বাণিজ্যে চতুর্থ স্থানে রয়েছে লিলিয়াম। তাই এ ফুলের চাষ ফুলের বানিজ্যে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

সাধারণত কন্দ লাগানোর ৯০ থেকে ১২০ দিনের মধ্যে লিলিয়াম ফুল ফুটতে শুরু করে। সঠিক সময়ে সংগ্রহ করা গেলে এই ফুল ১৪-১৫ দিন পর্যন্ত সতেজ থাকে।

একাত্তর/এসএ

নওগাঁয় জাতভেদে গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাতকরণের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। 
খরচ ও রোগ বালাই কম এবং তেমন পরিচর্যার প্রয়োজন না থাকায় ঝালকাঠিতে বাড়ছে তিল চাষ। স্থানীয় বাজারসহ সারাদেশে তিলের ব্যাপক চাহিদা থাকায় ভালো দাম পাওয়া যায়।
উত্তরের জেলা পঞ্চগড়ে সুপার ফুড চিয়া সিডের পর এবার বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ‘কিনোয়া’। স্বাস্থ্য সম্মত পুষ্টি ও ঔষধি গুণ সমৃদ্ধ এই কিনোয়া চাষকে ঘিরে জেলার কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনা দ্বার উন্মোচিত...
পঞ্চগড়ে মণপ্রতি আখের দাম বাড়লেও চাষে আগ্রহ হারিয়েছেন আখ চাষিরা। তিন বছর ধরে পঞ্চগড়ের একমাত্র সরকারি সুগার মিল বন্ধ থাকায় জেলায় আখের চাষ কমেছে প্রায় পাঁচগুণ। আখ বিক্রিতে নানা ভোগান্তির কারণে দাম...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর