হাসপাতাল থেকে নবজাতক চুরি

আপডেট : ০৭ মার্চ ২০২২, ১১:৫৩ এএম

যশোরের শিশু হাসপাতাল থেকে ছয় দিনের এক ছেলে শিশু চুরি হয়েছে।

রোববার (৬ মার্চ) দুপুরে ছাড়পত্র নিয়ে বাড়ি যাবার আগ মুহূর্তে এ চুরির ঘটনা ঘটে। পুলিশ শিশুটি উদ্ধারে অভিযান শুরু করেছে। 

শিশুটির মা আসমা বেগম ও নানী তাসলিমা বেগম জানান, তারা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খয়লা গ্রামের বাসিন্দা। গত ২৮শে ফেব্রুয়ারি কালীগঞ্জের কুইন্স নামে একটি ক্লিনিকে আসমা বেগম পুত্রসন্তান প্রসব করেন। 

বাচ্চাটি জন্মের পর অসুস্থ থাকায় সেখান থেকে তাকে যশোর শিশু হাসপাতালে পাঠানো হয়। গত এক সপ্তাহ শিশুটি সেখানেই চিকিৎসাধীন ছিল।

আরও পড়ুন: থানায় নারীকে নির্যাতনকারী সেই নারী পুলিশ প্রত্যাহার

রোববার বেলা সাড়ে ১১টায় শিশুটিকে ছাড়পত্র দেয়া হয়। এসময় শিশুটির নানী তাসলিমার কাছ থেকে এক মহিলা কৌশলে শিশুটিকে কোলে নিয়ে পালিয়ে যায়। 

এদিকে হাসপাতালের ম্যানেজার হাদিউজ্জামান নয়ন জানান, ঘটনার পরপরই হাসপাতালের সকল গেট বন্ধ করে খোঁজ চালানো হয়। শিশুটিকে না পেয়ে পুলিশে খবর দেয়া হয়।

এরপর পুলিশ ও পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ শিশুটি উদ্ধারে অভিযান শুরু করেছে। 

তবে এ বিষয়ে গণমাধ্যমের সামনে বক্তব্য দিতে রাজী হয়নি পুলিশ। 


একাত্তর/এসজে

যশোরের নাতনিকে উত্ত্যক্তের (ইভ টিজিং) প্রতিবাদ করায় নানাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েকজন যুবকের বিরুদ্ধে। এঘটনায় থানায় মামলার পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর