ঘুষ বাণিজ্যের প্রতিবাদে দলিল লেখকদের কর্মবিরতি

আপডেট : ১৩ মার্চ ২০২২, ০৮:০৪ পিএম

সাব রেজিস্ট্রারের নামে ঘুষ বাণিজ্যের অভিযোগ এনে গত ১৬ ফেব্রুয়ারি থেকে কর্মবিরতি পালন করছেন মাদারীপুরের রাজৈরের দলিল লেখকরা।

আর এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কর্তৃপক্ষ বিষয়টি সমাধানের আশ্বাস দিলেও সাব রেজিস্টারকে প্রত্যাহার না করা পর্যন্ত কাজে না ফেরার ঘোষণা দিয়েছেন দলিল লেখকদের।

প্রায় তিন সপ্তাহ রাজৈর সাব রেজিস্ট্রার অফিসের কার্যক্রম বন্ধ। আন্দোলনকারী দলিল লেখকদের অভিযোগ, উপজেলা সাব রেজিস্ট্রার সোহেল রানা দায়িত্ব নেয়ার পর থেকেই অচলাবস্থা তৈরি হয়েছে তাদের কর্মক্ষেত্রে।

তারা জানান, অনিয়ম, ঘুষ বাণিজ্য আর দুর্নীতিতে জড়িয়ে পড়ায় তারা স্বাভাবিক নিয়মে কাজ করতে পারছে না। তাদের অভিযোগ, প্রতিবাদ করলেও লাইসেন্স বাতিলের হুমকি দেয়া হয়।

দলিল লেখকদের এমন আন্দোলনে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। প্রতিদিন দূর দূরান্ত থেকে এসেও দলিল রেজিস্ট্রি করতে পারছেন না তারা।

আরও পড়ুন: কবরস্থান দখল করে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে বোদার মানুষ

তবে যার বিরুদ্ধে এই অভিযোগ সেই সাব রেজিস্টার ও তার কর্মীরা এসব অস্বীকার করেছেন। আর বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছে জেলা সাব রেজিস্টার অফিস কর্তৃপক্ষ।

এনিয়ে সাধারণ গ্রাহকরা বলছেন,সাব রেজিস্ট্রার অফিসের অনিয়ম বহু দিনের পুরনো। কিন্তু বর্তমান সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে কেন এত জোরালো আন্দোলন তা খতিয়ে দেখা দরকার।


একাত্তর/আরএ

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ভোগ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা,...
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদী এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে পুলিশ।
মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য খাবার সরবরাহে অনিয়মের অভিযোগে সরবরাহকারী প্রতিষ্ঠান সমতা ট্রেডার্সের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
গ্রামবাংলার ঐতিহ্য, সংস্কৃতি আর ক্রীড়া চর্চার এক অনন্য মিলনমেলায় পরিণত হয় মাদারীপুরের ছিলারচর।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর