সুবিধাবঞ্চিত শিশুদের বিজ্ঞান মেলা

আপডেট : ১৪ মার্চ ২০২২, ০৭:১৫ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় জেলেপল্লীর সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ মার্চ) সকালে উপকূলের বলেশ্বর নদ তীরবর্তী বড় মাছুয়া জেলেপল্লীতে হাতে খড়ি ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ মেলার আয়োজন করে। মেলায় কয়েকজন তরুণ উদ্ভাবকরা অংশ নিয়ে দিনব্যাপী জেলে পল্লীর সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন বিষয় প্রদর্শন করেন।

মেলাটি সকালে শুরু হয়ে চলে বিকেল পর্যন্ত। এতে কোমলমতি শিক্ষার্থীদের বিজ্ঞান প্রজেক্ট, কুইজ প্রতিযোগিতা, প্রশ্নোত্তর পর্ব, বিজ্ঞান বিষয়ক আলোচনা, বিজ্ঞানের মজার বইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: শামুক খুঁজতে পানিতে নেমে তরুণীর মৃত্যু

image


হাতে খড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. রুবেল মিয়া জানান, জেলেপল্লীতে ঝড়ে পড়া সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনার প্রতি মনোযোগী করতে নানা উদ্যোগ নিয়েছেন তারা। এ মেলায় শিশুদের বিজ্ঞান বিষয়ক নানান বিষয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।


একাত্তর/আরএ

মরদেহের মাথা ও কানের পাশে লেগে থাকা ঘুণ পোকার গুঁড়োতেই আটকে যায় তদন্তকারীদের নজর। ক্ষুদ্র এই আলামতই শেষ পর্যন্ত খুলে দেয় ক্লুলেস হত্যার রহস্য।
ভরা মৌসুমেও বাজারে নেই কাঙ্ক্ষিত ইলিশ। বঙ্গোপসাগরে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হলেও জেলেদের জালে প্রত্যাশা অনুযায়ী ইলিশ বা অন্য কোনো সামুদ্রিক মাছ মিলছে না। এতে বাজারে মাছের সরবরাহ...
এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মল চন্দ্র ভদ্রকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
পিরোজপুর সদরে নিজ ছেলে-মেয়ের খাবারে বিষ দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর