নাশকতার পরিকল্পনার সময় পিতা-পুত্রসহ গ্রেপ্তার চার

আপডেট : ১৬ মার্চ ২০২২, ০৩:২১ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার উল্টাডাব গ্রামে নাশকতার পরিকল্পনার সময় পিতা-পুত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করে পুলিশ। 

মঙ্গলবার (১৫ মার্চ) গভীর রাতে উপজেলার পোরজনা ইউনিয়নের উল্টাডাব গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উল্টাডাব গ্রামের রমজান সরকারের ছেলে ও হত্যা মামলার আসামি আনোয়ার হোসেন (৫০), তার ছেলে কামরুল ইসলাম (২০), কবিরুল ইসলাম (১৮) ও একই গ্রামের লিটন সরকারের ছেলে জাহিদ হোসেন (১৮)।

image

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, উল্টাডাব গ্রামে একটি পক্ষ নাশকতার পরিকল্পনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার দিকে পোরজনা ইউনিয়নের উল্টাডাব গ্রামে অভিযান চালানো হয়। এ সময় অভিযানে রামদা, ফালা, ঢালসহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার ও চারজনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: নতুন নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব না: ফখরুল

অভিযুক্তদের বিরুদ্ধে শাহজাদপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।


একাত্তর/আরবিএস  
কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত চলা অভিযানে নগরীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে ৬২৪ জনকে আটক করা হয়েছে।
নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় মোহাম্মদ করিম হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে দেশীয় এলজিসহ বিভিন্ন অস্ত্র।
সাভারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার দেখিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর