মাছের ঘেরে দুর্বৃত্তের বিষ

আপডেট : ১৬ মার্চ ২০২২, ০৫:৫৮ পিএম

ভোলায় এক চাষীর মাছের ঘেরে দুর্বৃত্তের ঢেলে দেওয়া বিষে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।

গত সোমবার (১৪ মার্চ) রাতে জেলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের আবদুল মালেক নামে এক মাছ চাষীর ঘেরে এ ঘটনা ঘটে।  

জানা গেছে, উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের আবদুস শহিদ মিয়ার ছেলে আবদুল মালেক দীর্ঘদিন ধরে ৭ ও ৮ নং ওয়ার্ডে প্রায় ১৩ একর জমিতে ঘের করে ৪টি পোল্ট্রি মুরগীর ফার্ম ও ঘের করে মাছ চাষ করে আসছেন। ১৪ মার্চ রাতে দুর্বৃত্তরা মালেক এর মাছের ঘেরে বিষ প্রয়োগ করে। 

পর দিন মঙ্গলবার (১৫ মার্চ) সকালে মালেক মিয়া ঘেরের পাড়ে গিয়ে দেখতে পান মাছগুলো মরে ভাসছে। তিনি দাবি করেন, এ ঘটনায় তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, এলাকার অনেকের সাথেই তার জমি-জমা নিয়ে বিরোধ রয়েছে। স্থানীয়রা জানান, হাজী আবদুল মালেক মিয়া দীর্ঘদিন তার নিজস্ব জমিতে মাছ চাষ করে আসছেন। দুর্বৃত্তদের এ ধরেণের ঘটনায় বিচারের দাবিও জানিয়েছেন স্থানীয়রা।

একাত্তর/ এনএ
ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ওষুধ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে।
দেশের দক্ষিণের জেলা ভোলায় হঠাৎ শিশুদের মধ্যে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত কয়েক দিনে জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে অন্তত ২৫ জন শিশু ভর্তি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দুটি আলাদা...
ভোলার সদর উপজেলায় একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের চৌমুহনী জামে মসজিদসংলগ্ন...
পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা থেকে ভোলা ফেরার পথে লঞ্চে চেতনা নাশক খাইয়ে মো. মোস্তাফিজুর (৪৫) নামের এক যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। অচেতন অবস্থায় তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হলে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর