শিশু দিবস উপলক্ষে সাফারি পার্কে লাগছে না প্রবেশমূল্য

আপডেট : ১৭ মার্চ ২০২২, ১২:২০ পিএম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রবেশমূল্য ছাড়াই ঢুকতে পারবেন পর্যটকরা।  

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল থেকে সারাদিনই পর্যটকরা বিনামূল্যে পার্কে প্রবেশ করতে পারবেন। 

সাফারি পার্ক পরিচালক মো. রেজাউল করিম জানান, জাতির জনকের জন্মদিন উপলক্ষে সকল পর্যটকের জন্য সারাদিন পার্কে প্রবেশ ফ্রি করা হয়েছে। তবে ভেতরে আলাদা ইভেন্টে প্রবেশের জন্য নির্ধারিত ফি দিতে হবে। 

তিনি আরও জানান, বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে পার্কের মসজিদে বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। 

আরও পড়ুন: নাপা সিরাপ নয়, মায়ের পরকীয়ার বলি ওই দুই শিশু

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রতিদিন গড়ে সাড়ে চার থেকে পাঁচ হাজারের মতো পর্যটক আসেন। পার্কে ঢুকতে বড়দের জন্য ৫০ টাকা এবং ৫ বছর বয়সের উপরের শিশুদের জন্য ২০টাকা প্রবেশ মূল্য নির্ধারিত রয়েছে।

 

একাত্তর/আরবিএস  

পটুয়াখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এক নেতার বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়েছে। জেলা জমিয়তে উলামার সভাপতি...
সামাজিক যোগাযোগমাধ্যমে বঙ্গবন্ধুকে নিয়ে অসম্মানজনক বক্তব্য প্রচার করার অভিযোগে বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব ওরফে দুলুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। চারদলীয় জোট সরকারের...
বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণসামগ্রী নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ এম ভি উহুইউন এইচপোই। সোমবার বেলা ১১টায় বন্দরের ৫নম্বর জেটিতে ভিড়েছে জাহাজটি। দুপুরেই শুরু হয়েছে পণ্য...
পটুয়াখালীর বাউফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রপের সংঘর্ষে ২১ জন আহত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) দুপুর ১২টায় উপজেলা পরিষদের প্রধান ফটকে এ...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর