দুর্ঘটনাপ্রবণ রাস্তার ওপর মিলাদ মাহফিল

আপডেট : ২৩ মার্চ ২০২২, ০৯:৪২ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগরে দুর্ঘটনাপ্রবণ রাস্তার ওপর মিলাদ মাহফিলের আয়োজন করে দুর্ঘটনা রোধে দোয়া প্রার্থনা করেছেন এলাকাবাসী। 

বুধবার (২৩ মার্চ) বিকেলে শ্রীনগর-দোহার সড়কের কামারগাও পাকা ব্রিজ এলাকায় এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। 

স্থানীয়রা জানান, শ্রীনগর-দোহার সড়কের এই অংশে কয়েকদিন পরপরই দুর্ঘটনা ঘটে। গত সোমবারও এখানে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক এক সাবেক সেনাসদস্য নিহত হন। 

এর পরদিন ভোরে এই স্থানে একটি রডবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে আটকে যায়। একই দিন দুপুরে সিমেন্টবোঝাই অপর একটি ট্রাক উল্টে যায়। 

দু'টি ঘটনায়ই গাড়ির চালক ও সহকারী আহত হন। এছাড়া সিমেন্টের গাড়ির কারণে রাস্তাটিতে গাড়ি চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ থাকে। 

আরও পড়ুন: কমদামে আরেকটু বেশি পণ্য চায় মানুষ

শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের সদস্য শিপন ও রতন সাহা এ মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন। মিলাদে উপস্থিত ব্যক্তিরা সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেতে দোয়া প্রার্থনা করেন। 

এসময় তারা বলেন, এই স্থানটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা রোধে ওই রাস্তায় একটি ডিভাইডার নির্মাণের দাবি জানান তারা। 



একাত্তর/এসজে
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর