নকল সন্দেহে গুদামে ঢুকতে পারছে না ছয় ট্রাক সার

আপডেট : ২৭ মার্চ ২০২২, ০২:১০ পিএম

নকল সন্দেহে আটদিন ধরে যশোরের বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের বাফার গুদামে ঢুকতে পারছেনা ছয় ট্রাক টিএসপি সার। ওই সার জব্দ করে পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে পরীক্ষাগারে। 

এ বিষয়ে তিন সদস্য বিশেষ তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হলেই কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গত ১৫ মার্চ রাতে চট্টগ্রামের পতেঙ্গা টিএসপি সার কারখানা থেকে ঠিকাদারি প্রতিষ্ঠান সৈয়দ এন্টারপ্রাইজ সার আনছিল। 

ছয়টি ট্রাকে ৮০ মেট্রিক টন টিএসপি সার যশোরে বাফার গুদামে পৌঁছায় ১৭ মার্চ। তবে নকল সন্দেহে তা এখনো খালাস হয়নি।

সার বহন করা ট্রাকের ড্রাইভাররা বলছেন, ঢাকার আবদুল্লাহপুরে ঠিকাদারি প্রতিষ্ঠান সৈয়দ এন্টারপ্রাইজের লোকজন ট্রাক থামিয়ে কিছু সার নামিয়ে রেখে আবার কিছু তুলে দিয়ে ট্রাক ছেড়ে দেয়। 

তবে যশোর বিসিআইসি বাফার গুদামের ইনচার্জ আকতারুল ইসলাম জানান, এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি সরেজমিনে সার পরীক্ষা করে দেখেছে। সারের নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। 

তদন্ত প্রতিবেদন জমা দেয়া হলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। 

এদিকে বিসিআইসি'র ব্যবস্থাপক শফিকুল কবির জানান, নমুনা পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত ট্রাকগুলোকে ওখানেই থাকতে নির্দেশ দেয়া হয়েছে। 

আরও পড়ুন: তেল মজুদ দেখতে অভিযানে ভোক্তা অধিদপ্তর

উল্লেখ্য, চলতি বোরো মৌসুমে এই বাফার গোডাউন থেকে যশোর, ঝিনাইদহ, নড়াইল, মাগুরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ৪৬০ জন ডিলারের মাধ্যমে মাঠ পর্যায়ের কৃষকদের কাছে ভর্তুকি মূল্যে এই সার বিক্রির কথা ছিলো।


একাত্তর/এসজে

যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্তে তিন হাজার ৪০০ দশমিক ৩৮ গ্রাম স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। এ সময় চোরাচালানে ব্যবহৃত দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও একটি স্মার্ট ঘড়িও জব্দ করা...
যশোরে ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন।
জুলাই ও আগস্ট মাসে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে তিন লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি করা হয়েছে। দুই মাসে মোট ২২টি আমদানিকারক প্রতিষ্ঠান এসব ইলিশ বাংলাদেশে নিয়ে এসেছে।
যশোরে বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলার মণিরামপুর উপজেলার পারখাজুরা বাওড়ে এই দুর্ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর