বিয়ে খেয়ে ফেরার পথে ট্রাকচাপায় স্ত্রীর মৃত্যু, স্বামী আহত

আপডেট : ২৭ মার্চ ২০২২, ০২:০০ পিএম

মাদারীপুর জেলার শিবচরে ডাম্প ট্রাকের ধাক্কায় মনোয়ারা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এসময় তার স্বামী নিলু মাতুব্বর (৬৫) গুরুতর আহত হয়েছেন। 

শনিবার(২৬ মার্চ) রাত ১টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সাদিপুর বাজার সংলগ্ন সড়কের উপর এ দুর্ঘটনাটি ঘটে।

গুরুতর আহত নিলু মাতুব্বর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চর বাচামারা শিকদারকান্দি গ্রামের কদম মাতবরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে স্থানীয় এক আত্মীয়ের বাড়ির বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন নিলু মাতুব্বর ও তার স্ত্রী মনোয়ারা বেগম। 

সাদিপুর বাজারের কাছে আসলে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক তাদের চাপা দিলে গুরুতর আহত হন তারা। 

আশেপাশের লোকজন এসে উদ্ধার করে তাদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই মনোয়ারা বেগমের মৃত্যু হয়। 

গুরুতর আহত নিলু মাতুব্বরকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জানান, রাতে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যুর খবর পেয়েছে পুলিশ। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/এসজে


মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর