ধাক্কার পর মা-মেয়েকে পিষে মারলো বেপরোয়া গতির ট্রাক

আপডেট : ২৭ মার্চ ২০২২, ০৯:২৬ পিএম

খাগড়াছড়িতে একটি বালু বোঝাই বেপরোয়া গতির ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই অটোরিকশার আরও চার যাত্রী। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

রোববার (২৭ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে জেলার রামগড় উপজেলার তৈচালা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রামগড়ের থলিবাড়ি এলাকার সালেহ আহম্মদের স্ত্রী তাসলিমা বেগম (৩৫) ও তাদের দুই বছরের শিশু কন্যা তান্না।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামসুজ্জামান জানান, রামগড় থেকে জালিয়াপাড়া যাচ্ছিলো সিএনজিচালিত অটোরিকশাটি। এটি তৈচালা এলাকায় এলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা বালু বোঝাই ট্রাকটি ধাক্কা দেয়। এতে অটোরিকশা থেকে ছিটকে সড়কে পড়ে যান মা ও শিশুটি। এ সময় তাদের চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যায়। 

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা নিহত ও আহতদের উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আরও পড়ুন: দশম শ্রেণির সঙ্গে একাদশের ছাত্রদের সংঘর্ষে আহত পাঁচ

সামসুজ্জামান বলেন, ঘাতক ট্রাক ও চালককে ধরতে অভিযান চলছে। নিহতদের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে  হস্তান্তর করা হবে।


একাত্তর/এসি

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর