টিকা নিতে যাওয়া কলেজছাত্রকে ছুরিকাঘাত

আপডেট : ২৯ মার্চ ২০২২, ০৪:৪৩ পিএম

পাবনায় টিকাদান কেন্দ্রে বখাটেদের হামলায় টিকা নিতে আসা রানা হোসেন (১৫) নামের এক কলেজছাত্র আহত হয়েছে। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহত রানা উপজেলার চরতারাপুর গ্রামের খলিল মোল্লার ছেলে। সে হেমায়েতপুরে তার দুলাভাই শরীফুল প্রামাণিকের বাড়িতে থেকে শহরের একটি বেসরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথমবর্ষে অধ্যয়নরত।

পুলিশ ও আহত রানা হোসেন জানায়, সকালে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের সিফাতুল্লাহ বিশ্বাস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয়দিনে টিকাদান কার্যক্রম চলছিল। এ সময় টিকা নিতে আসা রানা হোসেনের সাথে তার সমবয়সী কয়েকজন কিশোরের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর এক পর্যায় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই কিশোররা।

এ সময় বেশ কিছু সময় টিকাদান বন্ধ ছিল। আহত রানা হোসেনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও, জড়িত কাউকে আটক করতে পারেনি। বেশ কিছু সময় টিকা প্রদান বন্ধ থাকার পরে পুনরায় কার্যক্রম শুরু করা হয়।

আরও পড়ুন: ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সোলাইমান আলী বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রাথমিকভাবে তারা ধারণা করছেন, টিকা গ্রহণের লাইনে দাঁড়ানো নিয়ে সহপাঠী বা বন্ধুদের সাথে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে রানা হোসেনকে ছুরিকাঘাত করেন তারা।


একাত্তর/আরএ

পাবনার বেড়া উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকাল থেকে শুরু হওয়া এই সংঘর্ষ বিকেল পর্যন্ত অব্যাহত থাকে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ...
পাবনা সদর উপজেলার একটি বিলে বড়শি দিয়ে মাছ শিকার করতে গিয়ে আকস্মিক বজ্রপাতে শিশুসহ ৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার...
পাবনার সাঁথিয়া পৌর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব মুজাহিদ ফকিরের ব্যক্তিগত ফেসবুক আইডি’র স্টোরিতে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে...
ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ খন্দকার নাঈম আহমেদ টিটন (৫৫) নিহতের ঘটনায় করা হত্যা মামলায় আরেক কথিত শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে...
নেত্রকোনায় টোল আদায়কে কেন্দ্র করে তর্কের একপর্যায়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়ার ঘটনায় এক জুলাইযোদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় টোল আদায়কারীকে আটক করেছে পুলিশ।
ঠোঁটকাটা স্বভাব আর স্পষ্টবাদিতার জন্য বলিউডে বরাবরই আলাদা পরিচিতি শাবানা আজমির। ধর্ম, ব্যক্তিগত স্বাধীনতা কিংবা নারীদের বোরকা পরা নিয়ে চলমান বিতর্কে আবারও নিজের সোজাসাপ্টা অবস্থান তুলে ধরে আলোচনায়...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে এক হাজার ৩৬৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ারো ৫২০ জনে এবং মোট ভর্তি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর