ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

আপডেট : ২৯ মার্চ ২০২২, ০২:৫৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় রাফি ভূইয়া (১৯) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করছে বখাটেরা। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার লাউর ফতেপুর ইউনিয়নের আহম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে এ ঘটনা ঘটে।

নিহত রাফি ভূইয়া ওই এলাকার নিয়ামুল ভূইয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম জানান, বখাটে প্রদীপ (২০), রাফি (২১) ও শিমুল (২০) স্থানীয় একটি মেয়েকে ইভটিজিং করতেন। সোমবার সন্ধ্যায় রাফি ভূইয়া তাদেরকে ইভটিজিং না করার জন্য অনুরোধ জানান। এ নিয়ে তার সাথে বখাটেদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে প্রদীপ। পরে তাকে মুমূর্ষু অবস্থায় নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, নিহত রাফি নবীনগর উপজেলার ফতেহপুর ব্যারিস্টার জাকির আহমেদ কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন। তিনি পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আজ মঙ্গলবার তার লিখিত নিয়োগ পরীক্ষা ছিল।


একাত্তর/এসএ

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত তিনটার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকায় জলাতঙ্ক প্রতিরোধে পথকুকুর ও বিড়ালকে গণহারে টিকা দেওয়া হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্ত এলাকার শূন্যরেখা থেকে এক নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রখ্যাত লেখক ড. নাহিদা বেগম এবং কেএম ফিরোজ শাহরিয়ারের একমাত্র ছেলে স্কুলছাত্র ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধারের পর এক...
সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৯৬ জন নতুন রোগী।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় এমন পরিবর্তন আনা হবে, যাতে পরবর্তীতে এটি সংশোধন বা পরিবর্তন করতে হলে বাধ্যতামূলকভাবে জনগণের কাছে অর্থাৎ গণভোটে যেতে হয় বলে জানিয়েছেন জাতীয় সংসদের সংবিধান সংশোধন...
নওগাঁর সাপাহার ও জয়পুরহাট সদর সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের কঠোর অবস্থানের...
চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে আগেভাগেই সটকে পড়ায় জড়িত মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি। এ সময় ইয়াবা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর