সেপটিক ট্যাঙ্কে মিললো বিশাল গোখরো

আপডেট : ০২ এপ্রিল ২০২২, ০২:৫০ পিএম

৯৯৯-এ ফোন দিয়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মণ্ডল হ্যাচারীজের সেপটিক ট্যাঙ্ক থেকে বিশাল আকৃতির একটি গোখরো সাপ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে হ্যাচারীজের সেপটিক ট্যাংকির ৩০ ফুট গভীর থেকে গোখরো সাপটি সুস্থ অবস্থায় উদ্ধার করেন রাজবাড়ী সাপের খামারের প্রধান উদ্যোক্তা রঞ্জু মল্লিক।

জানা গেছে, মণ্ডল হ্যাচারীজের মালিকপক্ষ সাপটি দেখার পর ৯৯৯-এ ফোন দেন। তারা বন বিভাগের মোবাইল নম্বর প্রদান করেন। 

পরে বন বিভাগের কর্মকর্তারা রাজবাড়ী সাপের খামারের প্রধান উদ্যোক্তা রঞ্জু মল্লিকের সাথে কথা বলতে বলেন। ফোন পেয়ে রঞ্জু মল্লিক এসে এক ঘণ্টা চেষ্টার পর সাপটি উদ্ধার করে খামারে নিয়ে যান। 

সরেজমিনে শনিবার (২ এপ্রিল) সকালে রাজবাড়ী সাপের খামারের প্রধান উদ্যোক্তা রঞ্জু মল্লিকের খামারে গিয়ে দেখা যায়, বিশাল বড় এই সাপটিকে তার খামারের একটি পাত্রে রাখা হয়েছে। সাপটিকে বের করা হলে সেটি উৎসুক জনতার দিকে তেড়ে আসছে। 

এ ব্যাপারে রাজবাড়ী সাপের খামারের প্রধান উদ্যোক্তা রঞ্জু মল্লিক বলেন, সাপটিকে আপাতত মাটির পাত্রে রাখা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এটিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ভিআরসিতে গবেষণার জন্য পাঠানো হবে বলে জানান তিনি।


একাত্তর/এসজে

রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর