একাত্তরে সংবাদের পর যমুনার বাঁধে ধ্বস ঠেকাতে ডাম্পিং শুরু

আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১১:০৯ পিএম

একাত্তর টেলিভিশনে সংবাদ প্রচারের পর জামালপুরের ইসলামপুরে যমুনা নদীর বাম তীর সংরক্ষণ ও বাঁধের ধ্বস ঠেকাতে বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। শুক্রবার বিকালে (৮ এপ্রিল) বালি ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙ্গন ঠেকানোর কাজ শুরু হয়।

জামালপুর পান্নি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাইদ জানান, উজানের পাহাড়ী ঢলে যমুনা নদীর পানি গত কয়েক দিনে বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় ইসলামপুর উপজেলার কুলকান্দি এলাকায় যমুনার বামতীর সংরক্ষণ প্রকল্পের ২০ মিটার অংশে ভাঙ্গন শুরু হয়। ভাঙ্গনের বিষয়টি নজরে আসার সাথে সাথে বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং শুরু করা হয়েছে। তিনি জানান, নতুন করে আর ভাঙ্গনের হুমকী নেই।

উল্লেখ্য, ইসলামপুর উপজেলার কুলকান্দি হার্ডপয়েন্ট থেকে গুাঠাইল হার্ডপয়েন্টের মাঝে ৯০ কোটি টাকা ব্যয়ে ২ দশমিক ৫০ কিলোমিটার যমুনার বাম তীর সংরক্ষণ প্রকল্প বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড।  ২০১৮ সালে শুরু হয়ে জুন ২০২০ সালে শেষ হয় প্রকল্পের কাজ। নতুন তীর রক্ষা বাঁধের ২০ মিটার অংশ ধ্বস নামে গত বৃহস্পতিবার সকাল থেকে। 


একাত্তর/এসএ

বিএনপির মিডিয়া সেলের সদস্য এবং দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক শায়রুল কবির খানের একমাত্র বোন শিউলি খানম (৫৭) আর নেই। বুধবার সকাল ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা...
হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব ভাদৈ এলাকায় খোয়াই নদীর বাঁধে ধস দেখা দিয়েছে। এতে চরম আতঙ্কে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
শরণখোলার খুড়িয়াখালী-বগী ভারাণী খালের পাশের রিং বাঁধের দুই স্থানের প্রায় ১০০ফুট ভেঙে গেছে। ওই স্থান দিয়ে হু হু করে পানি ঢুকছে লোকালয়ে। এতে চরম দুর্ভোগে পড়েছে ওই এলাকার শতাধিক পরিবার।
সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে খোলপেটুয়া নদী সংলগ্ন ২০০ ফুট বেড়িবাঁধ ভেঙে পাঁচ গ্রাম প্লাবিত হয়েছে। এতে ভেসে গেছে হাজার হাজার বিঘা মাছের ঘের ও ফসলি জমি। 
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর