পুলিশের সামনে দিনমজুর‌কে কু‌পি‌য়ে হত্যার ভি‌ডিও ভাইরাল

আপডেট : ১১ এপ্রিল ২০২২, ০৩:০৩ পিএম

শেরপুরে জমি নিয়ে বিরোধের জেরে পুলিশের সামনেই প্রতিপক্ষের দায়ের কোপে এক দিনমজুর নিহত হয়েছেন। ঘটনার সময় ধারণ করা ভিডিও চিত্রটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

গত (২৩ মার্চ) বিকেলে জেলার শ্রীবরদী উপজেলার হালুহাটি গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। পরে গতকাল রোববার (১০ এপ্রিল) সোস্যালে ভিডিওটি ভাইরাল হয়।

নিহত ও ই শ্রমিকের নাম শেখবর আলী (৪৫)।

ওই ভিডিওতে দেখা যায়, পুলিশের সামনেই অতর্কিতভাবে রাম দা, দা, গরু জবাই করার ছুড়ি ও লাঠিসোটা নিয়ে শেখবর আলীর ওপর উপর্যুপরি আঘাত করে জিকো, তার ভাই জজ মিয়া ও সাইফুলসহ অন্যরা। ঘটনার আকস্মিকতায় পুলিশ হতবিহবল হয়ে এগিয়ে আসার চেষ্টা করলে তাদের প্রতিও তেড়ে আসে হত্যাকারীরা। মাত্র এক মিনিট কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো হত্যাকাণ্ডটি ঘটনায়। 

এদিকে ওই হত্যাকাণ্ডের ঘটনায় শেখবর আলীর ছোট ভাই মাহফুজ বাদি হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে এবং ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। ইতিমধ্যে প্রধান আসামি জিকোসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

জানা যায়, দীর্ঘদিন যাবত প্রতিবেশী জাকির হোসেন জিকোর সঙ্গে শেখবর আলীর জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জেরে ২২ মার্চ প্রতিপক্ষ জিকোসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেন শেখবর আলী। ঘটনা তদন্তে পরদিন ২৩ মার্চ বিকেলে ঘটনাস্থলে যান থানা পুলিশের এসআই ওয়ারেসসহ কয়েকজন পুলিশ সদস্য। এ সময় জিকোসহ ৪-৫ জন অতর্কিতে ধারালো দা, রাম দা, ছুড়ি ও লাঠিসোটা নিয়ে শেখবর আলীর ওপর হামলা করলে ঘটনাস্থলেই শেখবর আলী মারা যান।

আরও পড়ুন: আওয়ামী লীগের বিরুদ্ধে দুই অভিযোগ নিয়ে দুদকে বিএনপি

এ ঘটনায় অভিযান চালিয়ে জিকোর স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করে থানা পুলিশ। পরদিন বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান রাজাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। ঘটনার ছায়া তদন্তে নেমে একই দিন শ্রীবরদীর বালিজুড়ি এলাকার গহীন অরণ্য থেকে মামলার প্রধান আসামি জিকোকে গ্রেপ্তার করে র‌্যাব-১৪ জামালপুর। এ নিয়ে ওই মামলায় মোট ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শ্রীবরদী থানার অ‌ফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন জিকো ও সাইফুল। এছাড়াও এ ঘটনায় পুলিশের এসআই ওয়ারেস আলীকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।


একাত্তর/এসি

শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিছা মনিকে (৭) কদম ফুল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর