স্কুলে মাছকোটা, উকুন বাছা: ১০ শিক্ষককে নোটিশ

আপডেট : ১১ এপ্রিল ২০২২, ০৪:৫৬ পিএম

সিরাজগঞ্জে উল্লাপাড়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষক বিদ্যালয়ে সঠিক সময়ে না আসা এবং বিদ্যালয়ে মাছকোটা, উকুন বাছাসহ ইউএনও’র পরিদর্শনে উঠে আসা নানা অনিয়মের অভিযোগ ১০ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন।

এর আগে গত সাত ও ৯ এপ্রিল উল্লাপাড়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জল হোসেন বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে এমন চিত্র দেখতে পান বলে সাংবাদিকদের জানিয়েছিলেন। 

পরে সোমবার (১১ এপ্রিল) উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আল মাহমুদ প্রধান শিক্ষকসহ কয়েকটি বিদ্যালয়ের মোট ১০ জন শিক্ষককে কারণ দর্শানোর চিঠি দিয়েছেন।

দুই দিন পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছিলেন, কিছু বিদ্যালয়ের বেলা ১০টার পরেও বেশির ভাগ শিক্ষক অনুপস্থিত ছিলেন। উপজেলার রানীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে তিনি দেখতে পান, এক নারী শিক্ষক অন্য এক নারীর সহযোগিতায় মাথার চুলের বেণি বেধে নিচ্ছেন।

অপর স্কুলে এক নারী শিক্ষক অন্যের দ্বারা মাথার উকুন বেছে নিচ্ছেন। একটি বিদ্যালয়ে ছেলে মেয়েরা ক্লাসে ও বিদ্যালয় চত্বরে হৈ হুল্লোড় করে বেড়াচ্ছেন। 

স্থানীয়দের কাছে তিনি অভিযোগ পান, অনেক শিক্ষক নদী মাছ কিনে স্কুলেই কোটাবাছা করেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, এলাকাবাসী তাদের নিষেধ করলেও অনেকেই কথা শোনেন নাই।

প্রসঙ্গত উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জল হোসেনের আকস্মিক প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের সময় বিদ্যালয়গুলোর চিত্র নিয়ে শনিবার একাত্তর টেলিভিশনের অনলাইনে ‘প্রাথমিকের অনেক শিক্ষক স্কুলে মাছ কাটেন, উকুন বাছেন’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ হয়।

আরও পড়ুন: ট্রেনের সঙ্গে রিকশার ধাক্কা, এক পরিবারের তিনজন নিহত

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জল হোসেন জানান, প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে তার নির্দেশনায় উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ উল্লিখিত শিক্ষকদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

তার ধারনা সামনের দিনগুলোতে এখানকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের পেশাগত কাজে আরো দায়িত্বশীল ও আন্তরিক হবেন। স্কুলগুলোতে সৃষ্টি হবে শিক্ষার সুষ্ঠু পরিবেশ।


একাত্তর/এসি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর