কুমিল্লায় মাদককারবারীদের গুলিতে সাংবাদিক খুন

আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ১১:৫৮ এএম

কুমিল্লা বুড়িচংয়ে মাদক কারবারীদের গুলিতে এক সাংবাদিক নিহত হয়েছেন। 

বুধবার (১৪ এপ্রিল) রাতে বুড়িচং উপজেলার  রাজাপুর ইউনিয়নের হায়দ্রাবাদ ভারতীয় সীমান্তবর্তী এলাকা শংকুচাইলে এ ঘটনা ঘটে। 

নিহত সাংবাদিকের নাম মহিউদ্দিন সরকার নাঈম, তার বাড়ি ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামে। তিনি স্থানীয় একটি পত্রিকাসহ আনন্দ টিভিতে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। 

মাদক কারবারীদের সাথে মহিউদ্দিন সরকার নাঈমের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বলে জানা যায়। ওই বিরোধের জের ধরেই তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে ধারণা স্থানীয়দের।

বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক মহিউদ্দিন নিহত হয়েছে। মাদক কারবারিরা তাকে নির্মমভাবে হত্যা করেছে। তিনি হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন জানান, নিহতের মরদেহ বুড়িচং হাসপাতালে রয়েছে। আগামীকাল ময়নাতদন্তের জন্য তার লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হবে। নিহত মহিউদ্দিনের কাছে কুমিল্লার একটি স্থানীয় পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে পরিচয়পত্র পাওয়া গেছে। দুবৃর্ত্তরা মহিউদ্দিনকে গুলি করেছে।


একাত্তর/এআর

সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর