উগ্রবাদের থাবায় বাউল গান, বাংলার চিরায়ত সংস্কৃতি

আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ০৭:৪৬ পিএম

রাতভর আসর জমিয়ে জারি সারি কবিগান, বাউলগান, যাত্রাপালা: এই ছিল গ্রামীণ বাংলার চিরায়ত সংস্কৃতি।

কিন্তু গেল কয়েক বছরে দেশব্যাপী বাউলদের বিরুদ্ধে কথিত ধর্ম অবমাননার মামলা-হামলায় মুখ থুবড়ে পড়ছে সেই সংস্কৃতি। বাউল গানসহ সবরকম গান-বাজনার বিরুদ্ধে উগ্রবাদীদের সহিংস আচরণ বাড়লেও তাদের সুরক্ষায় ব্যর্থ হয়েছে প্রশাসন।

ক'বছর আগেও বাউলগানে মুখর থাকতো রাজবাড়ীর হাবাসপুর ইউনিয়নের বাউল মোহাম্মদ ফকিরের বাড়ি।

২০১১ সালের ৫ এপ্রিল ধর্মের দোহাই দিয়ে তিনিসহ ২৮জন বাউলকে পাশের মসজিদে নিয়ে চুল, দাড়ি, গোফ কেটে দেয় উগ্র মৌলবাদীরা। পাশ্ববর্তী মসজিদে নিয়ে তাদের তওবাও পড়ানো হয়।

সেই ঘটনায় মামলা হলেও আদালতের বারান্দায় ঘুরতে ঘুরতে বিচারের আশা ছেড়েছেন এই দরিদ্র বাউল। এরপর একসময় তিনি জানতে পারেন মামলাটি খারিজ হয়ে গেছে।

২০২০ সালের ১৭ মে আগুনে পুড়িয়ে দেয়া হয় শাহ আবদুল করীমের শিষ্য রণেশ ঠাকুরের ঘরবাড়ি-বাদ্যযন্ত্রসহ ৪০ বছরের সাধনার সঞ্চয়।

সেই অপরাধীদের সবাই চেনে। কিন্তু মামলার তদন্তে কাউকে খুঁজে পেলোনা পুলিশ।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাউল রণেশ ঠাকুর জানান, তারা গান গাইতে পারছেন না বিভিন্ন অসুবিধায়। বাউলদেরতো বাঁচার কোনো পথই নেই।

একই বছর কথিত ধর্মীয় অনুভূতির মামলায় গ্রেফতার হন শরিয়ত বয়াতি। এর কিছুদিন পরই বাউল শিল্পী রিতা দেওয়ানসহ তিনজনের বিরুদ্ধেও একই ধরনের মামলা হয়। ২০১৮ সালে ব্রাক্ষণবাডিয়ায় জেলা প্রশাসনের অনুষ্ঠানে হামলার শিকার হন চিশতি বাউল।

২০০৫ সালে দেশের বাউল গানকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দেয় ইউনেস্কো। অথচ গ্রামীণ বাংলার সেই সংস্কৃতি এখন উগ্রপন্থিদের আক্রোশের শিকার।

পল্লীবাউল সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি ফেরদৌসী নাজমা বলেন, বাউল গান আয়োজন করতে চাইলে স্থানীয় প্রশাসনের সহযোগিতা পাওয়া যায় না, উল্টো নানা ঝামেলার কথা বলে অনুৎসাহিত করা হয়।

আক্ষেপকরে তিনি বলেন, বাউলগান করার অনুমতি মেলেনা অথচ সেসব এলাকায়ওয়াজ-মাহফিলের অনুমতি ঠিকই মেলে।

উগ্রবাদ-মৌলবাদ বন্ধে গ্রাম-গ্রামান্তরে আমাদের এই বাউল গান,আমাদের নিজস্ব সংস্কৃতিকে ছড়িয়ে দেয়ার ওপর গুরুত্বারোপ করেনতিনি।

এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় বাউল গানসহ বাংলার আবহমান সংস্কৃতির বিরুদ্ধে অপপ্রচার চলছে, যা বন্ধের কোনো উদ্যোগ নেই।


একাত্তর/জো

শীতের হিমেল হাওয়া বইতে শুরু করলেই একসময় লাল ইটের ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মুখর হয়ে উঠত হাজারো অতিথি পাখির কলতানে। সবুজ অরণ্য আর স্বচ্ছ জলের লেকগুলো হয়ে উঠত পরিযায়ী পাখিদের নিরাপদ...
সুইডেনের ডালার্না অঞ্চলের এক ছিমছাম গ্রাম। চারপাশে লাল কাঠের বাড়ি, নিবিড় বন আর খোলা মাঠ। বাইরে থেকে দেখলে যে কারও মনে হতে পারে, এমন পরিবেশে বেড়ে ওঠা যেকোনো শিশুর শৈশবই বুঝি রূপকথার মতো সুন্দর।...
বেতন-ভাতার বাইরে অনৈতিক সুবিধা গ্রহণ এবং বিভিন্ন থানা ও ইউনিটে ক্যাশিয়ারের দায়িত্ব পালনের অভিযোগে খুলনা রেঞ্জের আওতাধীন ২৮ পুলিশ সদস্যকে একযোগে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া সদস্যদের মধ্যে...
রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪২তম কিলোমিটারে অবস্থিত দাউদকান্দি পুরাতন সেতুটি (চট্টগ্রামমুখী লেন) জরুরি মেরামতকাজের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। 
ইসরাইলের পরবর্তী সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত দেশটির সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট জোট আলোচনার জন্য তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী লিকুদ পার্টিকে আমন্ত্রণ জানিয়েছেন।...
যুক্তরাজ্যে এক সপ্তাহের সফর শেষে দেশে ফিরে সেখানে হামলার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে তিনি জাতীয় ঐক্য...
প্যারিসের অভিজাত অপেরা হাউজের ধ্রুপদী আভিজাত্য আর বাংলার মেঠোপথের ঐতিহ্যবাহী যাত্রাপালার তীব্র আবেগ- দুই মেরুর এই দুই শিল্পধারা যখন এক মঞ্চে এসে মেশে, তখন সেই সন্ধ্যা সাধারণ থাকে না। শনিবার রাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর