বিপদসীমার উপরে ধনু, ঝুঁকিতে কীর্তনখোলা হাওরের বাঁধ

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ০২:১০ পিএম

বিপদসীমার উপর দিয়ে বইছে নেত্রকোণার ধনু নদীর পানি। তাই ঝুঁকিতে রয়েছে খালিয়াজুড়ি উপজেলার কীর্তনখোলা, মরাখোলা মুখ ফসল রক্ষা বাঁধের চারটি পয়েন্ট।

সেই সঙ্গে হুমকিতে রয়েছে সেখানের ১২০টি পরিবার। পাশাপাশি, সোনার ফসল ঘরে তোলা নিয়ে আবারও আতঙ্কে পড়েছেন কৃষকরা। চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা।

উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলের পানিতে ধনু নদীর পানি বাড়তে থাকায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে খালিয়াজুড়ির কীর্তনখোলা ও মরাখোলা মুখের ফসল রক্ষা বাঁধের চারটি পয়েন্ট।

বিশেষ করে খালিয়াজুড়ির কীর্তনখোলা বাঁধ খুব বেশি ঝুঁকির মধ্যে আছে। স্থানীয় কৃষকরা মাটি, চাটাই, বাঁশ প্রভৃতি দিয়ে বাঁধটি কোনোরকমে টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছেন।

বাঁধ ভেঙে পানি ঢুকে পড়ার শঙ্কায় তাই দ্রুত ফসল কেটে নিচ্ছেন কৃষকরা। কেউ কাটছেন আধা পাকা কেউ বা কাঁচা ধানই কেটে নিচ্ছেন।

পানির চাপে বাঁধের একটি পয়েন্টে ফাটল দেখা দেয়ায় ঘরবাড়ি নিয়ে হুমকিতে আছেন বাঁধের পশ্চিম ও উত্তরপাড়ার ১২০টি পরিবার।

তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম সৈকত বলছেন, যেখানেই সমস্যা সেখানেই মেরামতের কাজ করছে প্রশাসন।

তিনি বলেন, নদীর পানি বাড়লেও কোনো বাঁধ এখনো ভাঙেনি। বাঁধ রক্ষায় আমরা স্থানীয় কৃষকদের নিয়ে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম আরিফুল ইসলাম বলেন, ধনুর পানি বাড়ায় ফসলরক্ষা বাঁধগুলোতে পানির চাপ খুব বেড়েছে। সমস্যা হচ্ছে কীর্তনখোলা হাওরের বাঁধ নিয়ে।

কীর্তনখোলা বাঁধের সাত কিলোমিটার অংশ ধনু নদের তীরে হওয়ায় ঝুঁকি বেশি। আমরা বাঁধটি টিকিয়ে রাখার সবোচ্চ চেষ্টা করছি।

নেত্রকোণার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়িসহ ছয়টি হাওরে এবার ৪০ হাজার ৮৬০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এ পর্যন্ত কাটা হয়েছে ২৪ হাজার ৬২৭ হেক্টর জমির ফসল।

খালিয়াজুড়ির উপজেলার কৃষি অফিসার জসীম উদ্দিন জানান, রোববার নাগাদ ৬৫ ভাগ জমির ধান কাটা হয়ে গেছে। তবে ব্রি-২৯ ও হাইব্রিড জাতের ধান এখনও পাকেনি।


একাত্তর/এসএ

শীত মৌসুমের শুরুতে নদীতে পানি কমে আসায় এই সময়ে মাছ ধরা পড়ে প্রচুর। বিশেষ করে নদীতে ধরা পড়ছে বড় বড় পাঙাশ মাছ।
সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীসহ প্রধান নদ-নদীগুলোর পানি হঠাৎ করে বাড়তে শুরু করেছে। বেশ কয়েকটি নদীর পানি বর্তমানে বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে।
ক‌য়েক‌দি‌নের টানা বৃ‌ষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পা‌নি বৃদ্ধি পে‌য়ে‌ছে। ফ‌লে এসব অঞ্চলে দেখা দি‌য়ে‌ছে নদী ভাঙন। ত‌লি‌য়ে গে‌ছে ফস‌লের ক্ষেত। 
ভরাট-দখল-দূষণে ছোট হয়ে আসছে দেশের বন্দরশহর চট্টগ্রামের প্রধান নদী কর্ণফুলী। প্রতিদিন কলকারখানা ও ৬০ লক্ষ নগরবাসীর ব্যবহার্য অপরিশোধিত তরল এবং অপচনশীল পলিথিন বর্জ্যের কারণে হুমকির মুখে পড়ছে নদীর...
বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আন্তর্জাতিক ক্রেতা ও দেশীয় সরবরাহকারী প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক। শুধু ক্রয়াদেশ নয়, পারস্পরিক আস্থা ও সহযোগিতার...
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে অনৈতিক ও অপরাধমূলক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ছয় জন প্রবাসী নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সামাজিক নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধ অধিদপ্তরের সঙ্গে যৌথ...
দেশের তৃণমূল পর্যায়ে মানুষের দোরগোড়ায় রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার। সবচেয়ে আশাব্যঞ্জক দিক হলো, এই বিশাল কর্মীবাহিনীর ৮০ শতাংশই হবেন নারী।...
ফেসবুক বা ইউটিউবের নিউজফিডে ঢুকলেই ইদানীং চোখে পড়ছে গা শিউরে ওঠার মতো সব দৃশ্য। দেশের ব্যস্ত সড়ক-মহাসড়কে ফর্মুলা ওয়ান রেসিং কিংবা হলিউড-বলিউড সিনেমার অ্যাকশন দৃশ্যের মতো চলছে যাত্রীবাহী বাসের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর