‘দরিদ্র ও ছিন্নমূল মানুষকে স্বাবলম্বী করতে সরকার সচেষ্ট’

আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ০৬:৩৭ পিএম

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রান্তিক মানুষকে স্বাবলম্বী করার জন্য কাজ করে যাচ্ছে। উদ্যোক্তা তৈরি করে বেকারত্ব দূর করছে, গ্রামীণ অর্থনীতি সচল করছে। মাছ ধরা বন্ধকালে মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। 

বুধবার পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সভায় এমন কথা বলেন মন্ত্রী। 

মন্ত্রী বলেন, অসহায়, দরিদ্র এবং ছিন্নমূল মানুষকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছেন, মানুষদের পাশে দাঁড়াচ্ছেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্ময়কর জাদুকর। 

সবাইকে সম্মিলিতভাবে শেখ হাসিনার এ উন্নয়নের ধারায় শামিল হওয়ার আহ্বান জানান মন্ত্রী। 

তিনি আরও বলেন, করোনা পরিস্থিতির কঠিন সময়ে প্রায় নয় হাজার কোটি টাকা মূল্যে প্রয়োজনীয় খাদ্য পণ্য ভ্রাম্যমাণ ভাবে বিক্রি হয়েছে। 

সভায় পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমদ সভাপতিত্ব করেন। এছাড়াও, পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরুণ কুমার সিকদার, প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রকল্প পরিচালক ডা. এস এম জিয়াউল হক রাহাত, পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ণ রায় চৌধুরীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

একাত্তর/ এনএ
ফেনীর বন্যা সমস্যা নিয়ে সরকার সবসময়ই উদ্বিগ্ন। এর স্থায়ী সমাধানে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। টেকসই বাঁধ নির্মাণে প্রয়োজনে সেনাবাহিনীকে সম্পৃক্ত করার বিষয়টিও ভাবা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ...
দেশের কেনো মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত নেয়নি সরকার। তবে মানসম্মত শিক্ষা দিতে ব্যর্থ হলে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।
ড. মুহাম্মদ ইউনূস সরকার অনির্বাচিত নয়, ম্যান্ডেট বিহীনও নয়- এ সরকারের পূর্ণ ম্যান্ডেট আছে, জুলাই বিপ্লবে শহীদ ছাত্র-জনতা বুকের তাজা রক্ত দিয়ে এ সরকারকে রাজপথে নির্বাচিত করেছে বলে মন্তব্য করেছেন...
দুই জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রাঙামাটি ও ঠাকুরগাঁও জেলায় এই জেলা প্রশাসকদের নিয়োগ দেয়া হয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর