‘কোনো মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত নেয়নি সরকার’

আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০৬:২৪ পিএম

দেশের কেনো মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত নেয়নি সরকার। তবে মানসম্মত শিক্ষা দিতে ব্যর্থ হলে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

শনিবার (১২ এপ্রিল) সকালে নীলফামারী সরকারি মেডিকেল কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এসময় তিনি জানান, দেশে সরকারি যে ৩৭টি মেডিকেল কলেজ রয়েছে তার মধ্যে ছয়টি মেডিকেল কলেজ ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে, এর মধ্যে নীলফামারী মেডিকেল কলেজ একটি। স্বাভাবিকভাবে নতুন করে হওয়া নীলফামারীসহ ছয়টি মেডিকেল কলেজে এখনও পরিপূর্ণভাবে অবকাঠামো গড়ে তোলা সম্ভব হয়নি।

তিনি বলেন, ২০১৮ সালে তৎকালীন সরকার যথাযথ কোনো পূর্বপ্রস্তুতি ছাড়াই অনেকগুলো মেডিকেল কলেজ স্থাপন করে। পরে এক সিদ্ধান্তে এগুলোর আসন বাড়িয়ে ফেলা হয়। এজন্য যে ধরনের প্রস্তুতি দরকার ছিলো তা নেয়া হয়নি। ফলে এখন নানান ধরনের সমস্যা পোহাতে হচ্ছে।

ডা. নাজমুল হোসেন আরো বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অথবা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কখনোই কোনো মেডিকেল কলেজ বন্ধের পক্ষে না। কিন্তু মেডিকেল কলেজে উপযুক্ত শিক্ষার মান বজায় রাখতে হবে। যদি কোনো কারণে সেটা সম্ভব না হয় তবে ভিন্ন চিন্তা করতে হবে।

তিনি জানান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেশ কয়েকটি মেডিকেল কলেজে অ্যাকাডেমিক ভবন তৈরি হচ্ছে। দশটা মেডিকেল কলেজে ১৯টি ছাত্র হোস্টেল বানানো হচ্ছে।

একাত্তর/আরএ
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’ রাখা হয়েছে।
ফেনীর বন্যা সমস্যা নিয়ে সরকার সবসময়ই উদ্বিগ্ন। এর স্থায়ী সমাধানে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। টেকসই বাঁধ নির্মাণে প্রয়োজনে সেনাবাহিনীকে সম্পৃক্ত করার বিষয়টিও ভাবা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ...
ড. মুহাম্মদ ইউনূস সরকার অনির্বাচিত নয়, ম্যান্ডেট বিহীনও নয়- এ সরকারের পূর্ণ ম্যান্ডেট আছে, জুলাই বিপ্লবে শহীদ ছাত্র-জনতা বুকের তাজা রক্ত দিয়ে এ সরকারকে রাজপথে নির্বাচিত করেছে বলে মন্তব্য করেছেন...
জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব ধরনের ভেদাভেদ ভুলে একটি ঐক্যবদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন,...
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের অমর স্মৃতি সংরক্ষণ এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের চেতনাকে চির অম্লান করে রাখতে রাজধানীর ওসমানী উদ্যানে নির্মিত দৃষ্টিনন্দন ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন...
অনেক নাটকীয়তার পর অবশেষে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধন্ত নিয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। কিছুক্ষণের মধ্যে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে তিনি নিজেই এই ঘোষণা দেবেন বলে এক...
কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর