শহীদের রক্ত সরকারকে নির্বাচিত করেছে: শিশির

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৬ পিএম

ড. মুহাম্মদ ইউনূস সরকার অনির্বাচিত নয়, ম্যান্ডেট বিহীনও নয়- এ সরকারের পূর্ণ ম্যান্ডেট আছে, জুলাই বিপ্লবে শহীদ ছাত্র-জনতা বুকের তাজা রক্ত দিয়ে এ সরকারকে রাজপথে নির্বাচিত করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য জয়নাল আবেদীন শিশির।

শনিবার কুমিল্লায় শহরের নজরুল ইনস্টিটিউটে এক মতবিনিময় তিনি এ কথা বলন। কুমিল্লা রাইজিং শীর্ষক এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার নাগরিক কমিটির সদস্য হাফছা জাহান।

জয়নাল আবেদীন শিশির বলেন, শহীদের রক্তে অর্জিত ম্যান্ডেটের চেয়ে কাগজের ব্যালট বেশি মূল্যবান নয়, শহীদের পবিত্র রক্তই খাঁটি ম্যান্ডেট। জুলাই বিপ্লবে রাজপথে দেশবাসীর স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ এবং পূর্ণ সমর্থনে রাজপথেই এ সরকার নির্বাচিত হয়ে গেছে, খুব ভালোভাবেই সরাসরি নির্বাচিত হয়েছে।

তিনি বলেন, আমরা এদেশের কাগজের ভুয়া ম্যান্ডেট পাওয়া নির্বাচন দেখেছি ১৯৭৩ সালে, হ্যাঁ না ভোট দেখেছি ১৯৭৮ সালে এবং হুসাইন মুহাম্মদ এরশাদের সেনা নিয়ন্ত্রণ নির্বাচনও দেখেছি এদেশে। ফ্যাসিস্ট হাসিনার রাতের ভোটসহ তিনটি কাগজের ব্যালটের ম্যান্ডেট পাওয়া নির্বাচনও দেখতে হয়েছে।

তিনি আরও বলেন, অন্যান্য রাজনৈতিক দলের মতো আমরাও তাড়াতাড়ি নির্বাচন চাই, আমরা নির্বাচন বিরোধী নই, বরং আমরাই চাই যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার করে নির্বাচন, কারণ নির্বাচনের মাধ্যম বিজয়ী হয়ে আমরাই রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করার জন্য প্রস্তুত।

মতবিনিময় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ বলেন, পাঁচ আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশের বীজ বপন করা হয়েছে তা রক্ষা করতে হবে। আমরা বিপ্লবেও আছি এবং নির্বাচনেও আছি। ঐক্যের বাংলাদেশ গড়াতে প্রয়োজনে তরুণরাই অগ্রসেনা।

তিন বলেন, নাগরিক কমিটির সাথে একত্রে কাজ করে কুমিল্লাকে শক্তিশালী করার আহবান জানায়। আগামী নির্বাচনে ভোট ও ব্যালটের মাধ্যমে আরেকটি বিপ্লব করবে তরুণ প্রজন্ম।

নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সাদিয়া ফরজানা দিনা বলেন, বর্তমান সময়ে নারীরা পদে পদে নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছে। কর্মস্থল থেকে বিপ্লবী মিছিলে তাদের সরব অবস্থান জানান দিচ্ছে। এই বিপ্লবী জনগোষ্ঠীকেও রাষ্ট্র সংস্কারে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাগরিক কমিটির সদস্য ফজলে এলাহী রুবেল, মোহাম্মদ টিটু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার সদস্য সচিব জিয়াউদ্দিন রুবেল, আহ্বায়ক আবু রায়হান, সদস্য সচিব রাশেদ হাসান, মুখপাত্র ইমপা ফারহা, চড়াকার জহিরুল হক দুলাল, জুলাই আন্দোলনে ফ্যাসিষ্ট কর্তৃক আহত সাংবাদিক এম. কে নুর আলমসহ অনেক নেতাকর্মী।

এআরএস
ফেনীর বন্যা সমস্যা নিয়ে সরকার সবসময়ই উদ্বিগ্ন। এর স্থায়ী সমাধানে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। টেকসই বাঁধ নির্মাণে প্রয়োজনে সেনাবাহিনীকে সম্পৃক্ত করার বিষয়টিও ভাবা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ...
দেশের কেনো মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত নেয়নি সরকার। তবে মানসম্মত শিক্ষা দিতে ব্যর্থ হলে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন আগামী ডিসেম্বর থেকে জুন ২০২৬ এর মধ্যে নির্বাচন দেবেন, উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, এটি হচ্ছে সংস্কার কতটুকু হবে, কীভাবে...
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফর বর্তমান অন্তর্বর্তী সরকারের বড় সাফল্য বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণার জন্য আগামী রোববার (৭ জুন) দিন ধার্য করেছে আদালত। এর মধ্য দিয়ে দেশের বিচার বিভাগের ইতিহাসে নজিরবিহীন দ্রুততম...
বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে বেশ প্রাণবন্ত এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগরে ভয়াবহ আগুনের ঘটনায় আট বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  বৃহস্পতিবার (৪ জুন) ভোর চারটার দিকে বিএসএফের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর