দৌলতদিয়া ফেরিঘাটে কর্মস্থলমুখী যাত্রীর চাপ বেড়েছে

আপডেট : ০৫ মে ২০২২, ০৫:০৮ পিএম

প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে ফিরতে শুরু করেছে মানুষ। ফলে কর্মস্থলে ফেরা মানুষের চাপে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যানবাহনের লম্বা সাড়ি তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (৫ এপ্রিল) সকালে যাত্রীর চাপ কম থাকায় কর্তৃপক্ষ ১২টি ফেরি দিয়ে পারাপার করলেও বেলা ১১টার পরে যাত্রী ও যানবাহন বেড়ে গেলে ঘাট কর্তৃপক্ষ ৫ ফেরি বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

সকাল ১১টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া মডেল হাইস্কুল পর্যন্ত তিন কিলোমিটার এলাকায় পারের অপেক্ষায় আটকে পরে অন্তত তিন শত যানবাহন।

আরও পড়ুন: বাংলাদেশে খাদ্য সঙ্কট হওয়ার মতো পরিস্থিতি নেই: কৃষিমন্ত্রী

বিআইডব্লিটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক শিহাব উদ্দিন জানান, ঈদ শেষে মানুষ ফিরতে শুরু করেছে। যাত্রীর চাপ বেরে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ১৯টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে। বিকল হওয়া দুটি ফেরি মেরামতে পাঠানো হয়েছে।


একাত্তর/আরএ

প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জ জেলার ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৯৯তম ঈদ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানা ১০ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতু পশ্চিমপাড় সিরাজগঞ্জের মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। তবে এই মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট বা ধীরগতি এতে ভোগান্তি ছাড়াই ঘরে ফিরছে মানুষ।
পদ্মার তীব্র স্রোতে কয়েকদিন ধরেই ভাঙছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট। ক্রমশ তীব্র হচ্ছে ভাঙন। এতে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর