রনির বুকের খামচির দাগ খুললো আয়েশা হত্যার জট

আপডেট : ০৮ মে ২০২২, ১০:১৮ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে কলেজ ছাত্রী আয়েশা ছিদ্দিকা (২১) হত্যার ঘটনায় আসামি রনির বুকের খামচির রক্তাক্ত দাগ জট খুললো ধর্ষণ ও হত্যার ঘটনার। এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৮ মে) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, শুক্রবার দিবাগত রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরে ঢুকে জয়পুরহাট সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের ১ম বর্ষের ছাত্রী আয়েশা ছিদ্দিকাকে ধর্ষণের চেষ্টার সময়ে গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এঘটনায় নিহতের ভাই মোস্তাক হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করে।

পরে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন, পাঁচবিবি উপজেলার রনি মোহন্ত (৩০) ও একই উপজেলার আয়মাপাড়া গ্রামের জাহিদ হাসান ওরফে কামিনি জাহিদ (৩২)।

আইনশৃঙ্খলা সংস্থার নজরদারি ও প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তারকৃত রনি ও জাহিদ দীর্ঘদিন থেকে আয়েশাকে উত্ত্যক্ত ও কু-প্রস্তাব দিতো, যার কারণে নিহতের ভাই মোস্তাক তাদের শাসিয়েছিল।

শনিবারে পুলিশের নজরদারিতে রনির বুকে রক্তাক্ত খামচির দাগ দেখে তাকে সন্দেহ হলে রনি ও জাহিদ নামে দু’জনকে পুলিশ হেফাজতে নেয়া হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় গত ৭ মে দিবাগত রাত ১টা দিকে অভিযুক্ত ওই দু’জন পরস্পর যোগসাজশে পূর্ব-পরিকল্পিতভাবে নিহতের বাড়ির দেয়াল টপকিয়ে বাড়িতে প্রবেশ করে। এসময়ে ঘরের দরজা খোলা অবস্থায় মোবাইলে কথা বলছিলেন আয়েশা।

আরও পড়ুন: দুষ্কৃতিকারীদের পিটিয়ে মারার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন এমপি

অভিযুক্তরা ঘরের বাইরে প্রায় একঘণ্টা অপেক্ষা করে। এরপর সুযোগ বুঝে তারা ঘরে ঢুকে জোরপূর্বক আয়েশাকে ধর্ষণ চেষ্টা করে। তখন আয়েশা বাধা দিলে তাকে শ্বাসরোধে হত্যা করে অভিযুক্তরা। পরে তারা সেখান থেকে পালিয়ে যায়।

তবে, পুলিশ বলছে ধর্ষণের বিষয়টি এখনো পরিস্কার নয়। ময়নাতদন্তের রিপোর্টে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।


একাত্তর/আরএ

প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ আর ওয়ার্ডে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ চালুর পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো....
জয়পুরহাটে দুই যুবককে তুলে নিয়ে হাত-পা বেঁধে কয়েকজনের বেধড়ক পিটুনিতে একজন মারা গেছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরেক যুবক।
জয়পুরহাটে ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ১৫ হাজার ৬৮৬ বোতল বাংলাদেশি অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং পাঁচ বস্তা নিষিদ্ধ পদ্দাপুর জর্দা জব্দ করা হয়েছে।
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর