কুমিল্লায় প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে কলেজছাত্রীকে অপহরণ

আপডেট : ০৯ মে ২০২২, ০৭:৪৪ পিএম

কুমিল্লার মুরাদনগরে প্রকাশ্য দিবালোকে অস্ত্র ঠেকিয়ে ইসরাত জাহান (১৬) নামে এক কলেজছাত্রীকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। তবে কে বা কারা তাকে অপহরণ করেছে তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। 

সোমবার (৯ মে) দুপুরে উপজেলা সদরের মাস্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃত কলেজছাত্রী ইসরাত জাহান ওই এলাকার প্রবাসী দেলোয়ার হোসেনের মেয়ে এবং উপজেলা সদরের কাজী নোমান আহমেদ ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। 

ইসরাতের পরিবার এবং স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে উপজেলা সদরের মাস্টার পাড়া এলাকার প্রবাসী দেলোয়ার হোসেনের বাড়িকে ঘেরাও করে একদল সন্ত্রাসী। সন্ত্রাসীদের হাতে অস্ত্র দেখে আশপাশের লোকজন আতঙ্কে এদিক-সেদিক ছোটাছুটি শুরু করে। এ সময় কলেজছাত্রী ইসরাত জাহানকে তুলে নেয়ার চেষ্টা করলে তার মা বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে অপহরণকারীরা ভিকটিমের মাকে অস্ত্র ঠেকিয়ে মারধর করেন বলেও অভিযোগ উঠেছে। ইসরাতকে অস্ত্র ঠেকিয়ে সন্ত্রাসীরা একটি প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। পরে অপহৃত ছাত্রীর মায়ের চিৎকারে আশপাশের লোকজন একত্রিত হয়। খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অপহৃত কলেজছাত্রীর মা সুলতানা বেগম বলেন, একজন এসে দরজা নক করলে আমি ভাড়াটিয়া মনে করে দরজা খুলি, পরে মুহূর্তের মধ্যেই কয়েকজন মাস্ক পরিহিত লোক আমার বাসায় ঢুকে আমার মেয়েকে টানাহেঁচড়া শুরু করে। আমি তাদেরকে বাঁধা দিলে তারা আমাকে অস্ত্র ঠেকিয়ে মারধর করে আমার মেয়েকে তুলে নিয়ে যায়। আমি ঘটনায় জড়িতদের বিচার দাবি করছি এবং দ্রুত আমার মেয়েকে উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি।

আরও পড়ুন: নানাবাড়ি নয়, কাজের খোঁজে বের হয় চার কিশোরী

এ বিষয়ে মুরাদনগর থানার ওসি আবুল হাশিম বলেন, বিষয়টি আমরা মৌখিকভাবে শুনেছি, এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। আমরা অবশ্যই ঘটনার রহস্য উদঘাটন এবং ওই ছাত্রীকে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছি। 


একাত্তর/আরবিএস  

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিআইডি পরিচয়ে এক যুবককে অপহরণের চেষ্টার সময় চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
পূর্ব সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী একটি ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করেছে। মঙ্গলবার (১৯ মে) দিবাগত গভীর রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ফুসফুসেরচর এলাকার নদী থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃত...
সুন্দরবনে আবারও সক্রিয় হয়ে উঠেছে বনদস্যুরা। গত কয়েক দিনে পূর্ব সুন্দরবনের আলোরকোল ও কোকিলমনি এলাকা থেকে ১৩ জন জেলে এবং ছয় জন মৌয়ালকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। অপহৃতদের মুক্তির জন্য...
সাতক্ষীরার শ্যামনগরে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যকে উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ মে) সকালে যৌথ বাহিনীর অভিযানের মুখে অপহরণকারীরা তাকে ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনার...
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর