বৈঠক করছিলেন ডা. মুরাদ, ফ্যান পড়ে ফাটলো কপাল

আপডেট : ১৩ মে ২০২২, ০২:৩৯ পিএম

সিলিং ফ্যান পড়ে কপাল ফেটেছে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সংসদ সদস্য ডা. মুরাদ হাসানের।

বৃহস্পতিবার (১২ মে) রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার দৌলতপুর নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

সংসদ সদস্য ডা. মুরাদ হাসান জানান, বৃহস্পতিবার রাতে নিজ বাড়ির বৈঠকখানায় দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে বৈঠক করছিলেন।  এ সময় হঠাৎ উপর থেকে সিলিং ফ্যান খুলে তার কপালের ওপর পড়ে। এতে কপাল ফেটে তিনি গুরুতর আহত হন। পরে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল গিয়ে তার কপালে ৩টি সেলাই দেন।

আরও পড়ুন: জয়পুরহাটের বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত পিকআপ চালক

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার দেবাশীষ রাজবংশী সাংবাদিকদের জানান, ডা. মুরাদ হাসান নিজ বাড়িতেই পর্যবেক্ষণে রয়েছেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।


একাত্তর/আরএ

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপিকে দীর্ঘদিন পর তার নিজ নির্বাচনী এলাকা জামালপুরের সরিষাবাড়ীতে দেখে গেছে।শনিবার (২২ জানুয়ারি) দুপুরে অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার কলেজ মাঠে...
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসান এবং উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে এবার রাজশাহীর আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এর আগে আজ সকালে তাদের...
অশালীন ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দেয়ায় সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে জেলা ও উপজেলার পর এবার নিজ ইউনিয়ন আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর