স্বামীকে অচেতন করে অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

আপডেট : ১৪ মে ২০২২, ১০:০০ পিএম

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী গ্রামের এক নববিবাহিত ব্যক্তিকে চেতনানাশক খাইয়ে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী সোবহান মিয়ার বিরুদ্ধে। 

এ ঘটনার পর গ্রামের মাতুব্বরদের কাছে বিচার চেয়ে না পেয়ে থানায় অভিযোগ দিলে শনিবার (১৪ মে) ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা নেয় পুলিশ। মামলার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত সোবহান। 

তিন মাস আগে বিয়ে হওয়া ওই গৃহবধূ দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানান তার স্বজনেরা। তাদের দাবী, গত রোববার (৮ মে) রাতে প্রতিবেশী রাজমিস্ত্রি সোবহান মিয়া ওই নারীর স্বামীকে ঘর থেকে ডেকে নিয়ে কোমল পানিয়ের সাথে চেতনানাশক খাইয়ে তাকে ঘরে পৌঁছে দেয়ার নাম করে তার ঘরে ঢোকেন। 

এরপর স্বামী অচেতন হয়ে পড়লে ওই নারীর মুখ বেঁধে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেন। 

স্বজনরা আরও জানান, রাত আড়াইটার দিকে ধর্ষক সোবহান পালিয়ে গেলে ওই গৃহবধূ বাড়ী অন্যান্য ঘরের স্বজনদের ডেকে সব ঘটনা জানান। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে পরদিন হাসপাতালে নেয়া হয়। 

ভুক্তভোগীর পরিবার বিচারের আশায় গ্রাম্য মাতুব্বরদের কাছে কয়েকদিন ঘোরাঘুরি করেও কোনো ফল না পেয়ে অবশেষে থানায় অভিযোগ করেন। 

আরও পড়ুন: ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

দাদাপুর ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ঘটনাটি শুনেছেন জানিয়ে বলেন, ভুক্তভোগীর তার কাছে যাওয়ার কথা ছিলো। আসলে ঘটনা শুনে সত্যতা মিললে আইনি ব্যবস্থা নিতে সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। 

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম জানান, এ ঘটনায় ১৪ মে একটি ধর্ষণচেষ্টা মামলা হয়েছে। 

ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করতে তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।


একাত্তর/এসজে

নবায়নযোগ্য শক্তির প্রসার ও টেকসই বিদ্যুৎ নিশ্চিতের পথে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল ফরিদপুর জেলা পরিষদ। এই প্রথমবারের মতো নিজেদের ভবনের ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার...
ফরিদপুরের আলফাডাঙ্গায় পরিবেশ সুরক্ষা এবং অপরিকল্পিত বৃক্ষনিধন রোধে ব্যক্তি মালিকানাধীন জমির গাছ কাটার ক্ষেত্রেও সরকারি অনুমোদন নেয়া বাধ্যতামূলক করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। এখন থেকে নিজস্ব জমির...
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে প্রাইভেটকার পার্কিংকে কেন্দ্র করে এক পথচারীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ার ঘটনায় হামিদুল গাজী (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর