শেরপুর সীমান্তে আবারো হাতির তাণ্ডবে আতঙ্কে গ্রামবাসী

আপডেট : ২২ মে ২০২২, ০৯:৫১ পিএম

শেরপুরের তিন উপজেলার সীমান্তবর্তী লোকালয়ে নিয়মিত নেমে আসছে বন্য হাতির দল। খাবারের সন্ধানে হাতির পাল হানা দিচ্ছে বোরো ধানের ক্ষেতে। ক্ষতি করছে ফসল, বাড়ি-ঘর, গাছপালা। আতঙ্কে দিন পার করছে এলাকার মানুষ। 

সেখানকার বন বিভাগ বলছে, হাতির খাদ্য সংকট নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের পাশাপাশি হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে কাজ করা হচ্ছে। 

খাদ্যের সন্ধানে বন্য হাতির দল নেমে আসছে শেরপুরের তিন উপজেলা ঝিনাইগাতী, শ্রীবরদী ও  নালিতাবাড়ী। ক্ষতি করছে ফসল, বাড়ি-ঘর ও গাছপালা। 

শেরপুর এই তিন উপজেলাই ভারতের মেঘালয় রাজ্য ঘেঁষা এবং তিন উপজেলার বিশাল এলাকা জুড়ে অবস্থিত গারো পাহাড়।

এক সময় এই বনাঞ্চলে অবাধে ঘুরে বেড়াতো বন্যহাতির দল। কিন্তু সীমান্তের ওইসব পাহাড়ি এলাকায় মানুষ দিনদিন বসতি গড়ে তোলায় ক্রমেই বন্ধ হয়ে যায় হাতির চলাচল।

এতে প্রতি বছরই সীমান্তের ওপার থেকে খাবারের সন্ধানে লোকালয়ে নেমে আসছে হাতির দল। আর তখনই শুরু হচ্ছে হাতি-মানুষের দ্বন্দ্ব।

শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতবাড়ীর পাহাড়ি এলাকায় সবে মাত্র বোরো ধান পেকেছে। সেই ধান খেতেই আবারো নেমে আসতে শুরু করেছে হাতির দল।

স্থানীয়রা জানান, ভারতের সীমানা ঘেঁষে শেরপুরের শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলায় গারো পাহাড়ে প্রায় ৪০টি গ্রাম রয়েছে। ওসব গ্রামের চারপাশ ঘিরে গারো পাহাড়। 

কয়েকদিন যাবত ভারত থেকে নেমে আসা শতাধিক বন্য হাতি কয়েকটি দলে বিভক্ত হয়ে ওই সব এলাকায় বিচরণ করছে। 

বন্য হাতির দল সারাদিন পাহাড়ি ঝোপ-জঙ্গলে থাকলেও সন্ধ্যা হলেই নেমে আসে লোকালয়ে। হামলা চালাচ্ছে বাড়ি-ঘরে। খেয়ে সাবাড় করছে বোরো মৌসুমের আবাদ। 

পা দিয়ে মাড়িয়ে নষ্ট করছে বিস্তীর্ণ আবাদি জমির ফসল। আর ধ্বংস করছে সবজি খেত। বাধা দিতে গেলে শুরু হয় হাতি ও মানুষের যুদ্ধ। 

ঢাকঢোল পিটিয়ে, পটকা ফুটিয়ে আর মশাল জ্বালিয়ে ঠেকানো যাচ্ছে না হাতির তাণ্ডব। এখন ওই সব গ্রামের অর্ধ লক্ষাধিক মানুষ হাতির আতঙ্কে দিন পার করছেন।

আরও পড়ুন: নির্বাচনে দ্বন্দ্বে কিশোরকে রাস্তায় বেধড়ক পিটিয়ে হত্যা

এদিকে, হাতির খাদ্য সংকট মোকাবেলায় বন বিভাগ পাহাড়ে লাগাচ্ছে হাতির খাদ্য উপযোগী গাছ। পাশাপাশি হাতি ও মানুষের দীর্ঘদিনের দ্বন্দ্ব নিরসনে গড়ে তোলা হচ্ছে অভয়ারণ্য।

বন বিভাগ বলছে, ১৯৯৫ থেকে বন্য হাতির আক্রমণে জেলায় প্রায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দেড় শতাধিক। এ সময়ে প্রায় ৩০-৩৫টি বন্য হাতির মৃত্যু হয়েছে। 


একাত্তর/এসি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর