১৯ বছর পর চট্টগ্রামে যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ৩০ মে ২০২২, ০৯:০৮ পিএম

দীর্ঘ ১৯ বছর পর সোমবার চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এ নিয়ে পুরো নগরী জুড়ে ছিল উৎসবের আমেজ।

সম্মেলনে বক্তারা বলেন, আগামী নির্বাচন শেখ হাসিনা সরকারের অধীনে হবে। আর আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে যুবলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান বক্তারা।

সোমবার (৩০ মে) দুপুরে মূল আয়োজন শুরু হলেও সম্মেলন উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতা-কর্মীতে পরিপূর্ণ হয়ে যায় চট্টগ্রামের ‘কিং অব চিটাগাং’ সহ আশপাশের এলাকা। দীর্ঘ ১৯ বছর পর সম্মেলন হওয়ায় সকলের মধ্যে ছিল উচ্ছ্বাস-আনন্দ।

সম্মেলন উদ্বোধন করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

বক্তব্যে তিনি বলেন- তথাকথিত সুশীল একটি মহল নির্দলীয় নিরপেক্ষ সরকারের কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে।

সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন, সরকারের উন্নয়ন বিএনপির সহ্য হয় না। নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করতে যুবলীগের নেতা-কর্মীদের সর্বোচ্চ ভূমিকা রাখার আহবান জানান নেতারা।

আরও পড়ুন: নিরাপদ পানি পাননা দেশের ৪১ শতাংশ মানুষ

সম্মেলনে কমিটি ঘোষণা করা না হলেও যুবলীগের নেতারা জানান- দ্রুত কেন্দ্র থেকে কমিটি ঘোষণা করা হবে। আর পরিচ্ছন্ন- সংগঠন অন্তঃপ্রাণ কর্মীরাই নেতৃত্বে আসবে। 

প্রসঙ্গত, চট্টগ্রামে যুবলীগের সর্বশেষ আহবায়ক কমিটি গঠন হয়েছিল ২০১৩ সালের ৯ জুলাই।


একাত্তর/আরএ

চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)।
চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সৈনিক নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনাকর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের আনোয়ারায় শিশুদের পেটের ভেতরে ইয়াবা ঢুকিয়ে পাচারের সময় এক নারীকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় তার সঙ্গে থাকা ৯ ও ১২ বছর বয়সী দুই শিশুকে হেফাজতে নেওয়া হয়েছে।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন।
নারীর বিরুদ্ধে ক্রমবর্ধমান ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত সহিংসতা মোকাবিলায় সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে ঢাকায় উচ্চপর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি সব প্রাণীর প্রতি ভালোবাসা ও যত্নশীল হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে নতুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠার লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে পাস হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর